News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার রেল যাত্রীদের জন্য সুখবর, নিয়মিত হলো আগরতলা–রাণী কমলাপতি ট্রেন
Image

ত্রিপুরার রেল যাত্রীদের জন্য সুখবর, নিয়মিত হলো আগরতলা–রাণী কমলাপতি ট্রেন

আগরতলা, ২২ মে : ত্রিপুরার রেল যাত্রীদের জন্য বড় সুখবর। সাংসদ বিপ্লব কুমার দেব-এর আবেদনে সাড়া দিয়ে আগরতলা–রাণী কমলাপতি স্পেশাল ট্রেনকে নিয়মিত ট্রেন হিসেবে চালানোর অনুমোদন দিল কেন্দ্রীয় রেল মন্ত্রক।

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে চলাচলকারী ০১৬৬৬/০১৬৬৫ আগরতলা–রাণী কমলাপতি স্পেশাল ট্রেনকে এবার নিয়মিত ট্রেন হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ট্রেনটি ১১৬৬৬/১১৬৬৫ নম্বরে “আগরতলা–রাণী কমলাপতি এক্সপ্রেস” নামে চলাচল করবে।

এই সিদ্ধান্তে ত্রিপুরার যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো বলে মনে করছেন অনেকেই। সাংসদ বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, যাত্রীসাধারণের সুবিধার কথা মাথায় রেখেই তিনি এই দাবি জানিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে ত্রিপুরার মানুষ উপকৃত হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Releated Posts

ড. মুখার্জী ছিলেন একজন মহান দেশপ্রেমিক প্রখ্যাত শিক্ষাবিদ, সংসদ সদস্য এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ জুলাই: ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবনাদর্শের চর্চা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সততা, কর্তব্যনিষ্ঠা, আত্মত্যাগ এবং দেশপ্রেমের শিক্ষায় শিক্ষিত…

ByByReshmi Debnath Jul 6, 2026

শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তীতে রক্তদান শিবির, সেবার আদর্শ অনুসরণের আহ্বান প্রতিমা ভৌমিকের

আগরতলা, ৬ জুলাই: ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে মানবিক উদ্যোগ হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

পানীয় জলের দাবিতে সাকাইবাড়িতে রাস্তা অবরোধ, জেলা কংগ্রেসের বিক্ষোভ

ধর্মনগর, ৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার সাকাইবাড়ি এলাকায় বিশুদ্ধ পানীয় জলের দাবিতে সোমবার রাস্তা অবরোধ করে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

যথাযোগ্য মর্যাদায় রাজ্যে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী উদযাপিত

আগরতলা, ৬ জুলাই: আজ যথাযোগ্য মর্যাদায় প্রদেশ বিজেপি কার্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। আজ সকালে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top