News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আন্তর্জাতিক চা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল
Image

আন্তর্জাতিক চা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে: আন্তর্জাতিক চা দিবস উপলক্ষ্যে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ লেম্বুছড়া কৃষি মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক চা দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। রাজ্যপাল বলেন, চা উৎপাদনে এবং গুণগতমানে ত্রিপুরা উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে। উৎপাদন বৃদ্ধির সাথে সাথে ত্রিপুরার চা পরিষ্কার, সবুজ ও বিশুদ্ধ হিসেবে ব্র্যান্ডিং করতে হবে। রাজ্যের ক্ষুদ্র চা চাষিগণ চা শিল্পের মেরুদন্ড বলে রাজ্যপাল উল্লেখ করেন। রাজ্যে চা শ্রমিকদের উন্নয়নে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তিনি বক্তব্যে তুলে ধরেন। রাজ্যে উৎপাদিত চা-এর গুণমান বৃদ্ধি, প্রক্রিয়াকরণ প্রভৃতি বিষয়ে গবেষণা ও উদ্ভাবন করার জন্য তিনি টি বোর্ড অব ইন্ডিয়া এবং লেম্বুছড়া কৃষি মহাবিদ্যালয়ে টি ইনকিউবেশন ল্যাব স্থাপন করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ। তিনি চা শ্রমিকদের কল্যাণে রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক কাজের কথা উল্লেখ করেন। বক্তব্য রাখেন লেম্বুছড়া কৃষি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর (ডা.) দেবাশিস সেন। স্বাগত বক্তব্য রাখেন টি বোর্ড অব ইন্ডিয়ার কার্যকরি অধিকর্তা অরুণিতা ফুকন যাদব। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজেশ কুমার দাস। এই অনুষ্ঠানে চা শ্রমিক, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top