News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিলচর-আগরতলা ট্রেনের স্টপেজের দাবিতে পানিসাগর স্টেশনে বিক্ষোভ, অবরুদ্ধ রেললাইন
Image

শিলচর-আগরতলা ট্রেনের স্টপেজের দাবিতে পানিসাগর স্টেশনে বিক্ষোভ, অবরুদ্ধ রেললাইন

আগরতলা, ২১ মে : আগরতলা-শিলচর এবং শিলচর-আগরতলা রুটের যাত্রীবাহী ট্রেনের পানিসাগর রেলস্টেশনে নিয়মিত স্টপেজ চালুর দাবিতে গণআন্দোলনে সামিল হয়েছেন ওই এলাকার সাধারণ মানুষ। পাশাপাশি স্টেশনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিও জোরালোভাবে তুলে ধরেন আন্দোলনকারীরা।

সকাল থেকেই স্টেশন চত্বরে ভিড় জমাতে শুরু করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ, টিএসআর জওয়ান এবং রেল পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, করোনা মহামারীর পর থেকেই পানিসাগর রেলস্টেশনে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানের দাবি জানানো হলেও রেল দপ্তরের পক্ষ থেকে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে দাবি তাঁদের।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, পানিসাগর একটি গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও এখানে ট্রেনের নিয়মিত স্টপেজ না থাকায় সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী, চাকরিজীবী এবং রোগীদের যাতায়াতে ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে। সেই সঙ্গে স্টেশনে ফুটওভার ব্রিজ না থাকায় যাত্রীদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে নির্ধারিত সময়ে শিলচর-আগরতলা গামী ট্রেন পানিসাগর স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা ট্রেন আটকে বিক্ষোভ দেখান। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top