News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এসআরএস রিপোর্টে উজ্জ্বল ত্রিপুরা, শিশুমৃত্যুর হার নেমে ১২
Image

এসআরএস রিপোর্টে উজ্জ্বল ত্রিপুরা, শিশুমৃত্যুর হার নেমে ১২

আগরতলা ২১ মে:- মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ত্রিপুরা। ভারতের রেজিস্ট্রার জেনারেল প্রকাশিত স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম (এসআরএস) বুলেটিন ২০২৪ অনুযায়ী, শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে দেশের গড়ের তুলনায় অনেক ভালো ফল করেছে রাজ্য। আজ সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

তিনি লেখেন, ২০২৬ সালের মে মাসে প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, ত্রিপুরায় বর্তমানে শিশুমৃত্যুর হার নেমে এসেছে ১২-তে যেখানে সর্বভারতীয় গড় ২৪। গত তিন বছরে ধারাবাহিকভাবে এই হার কমিয়ে আনতে সক্ষম হয়েছে রাজ্য। ২০২২ সালে ত্রিপুরার আইএমআর ছিল ১৭, ২০২৩ সালে তা কমে হয় ১৫ এবং ২০২৪ সালে আরও কমে দাঁড়ায় ১২-তে। অন্যদিকে, সর্বভারতীয় গড় ছিল যথাক্রমে ২৬, ২৫ এবং ২৪।

তাঁর কথায়, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, অধিক সংখ্যক প্রাতিষ্ঠানিক প্রসব, এসএনসিইউ ও এনবিএসইউ পরিষেবার পরিকাঠামো শক্তিশালীকরণ, টিকাকরণ কর্মসূচির বিস্তার এবং গ্রামীণ স্তরে স্বাস্থ্যভিত্তিক সচেতনতা বৃদ্ধির ফলেই এই সাফল্য এসেছে।

তাছাড়া, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ জন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

।।।।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top