News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রেলস্টেশন এলাকায় ১৮ লক্ষ টাকার মরফিন উদ্ধার, আটক ১
Image

রেলস্টেশন এলাকায় ১৮ লক্ষ টাকার মরফিন উদ্ধার, আটক ১

আগরতলা, ২১ মে:- মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল আসাম রাইফেলস। আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় যৌথ অভিযানে প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের মরফিন উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০ মে পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলা রেলস্টেশন এলাকায় আসাম রাইফেলস ও কাস্টমস দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১৮০ গ্রাম মরফিন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লক্ষ টাকা।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অরুণ কুমার চাকমা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য এবং আটক ব্যক্তিকে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য কাস্টমস দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।

আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলে মাদক পাচার রোধ এবং নিরাপত্তা বজায় রাখতে বাহিনী নিরন্তর কাজ করে চলেছে। এই অভিযান সেই প্রচেষ্টারই অংশ।

Releated Posts

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই:আগামী ১ জুলাই থেকে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুরু হতে যাচ্ছে দু’দিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা…

ByByReshmi Debnath Jul 5, 2026

বিশালগড়ে গভীর রাতে দুঃসাহসিক ছিনতাই ও অপহরণের অভিযোগ, দুই যুবক আটক; নিখোঁজ গাড়িচালককে ঘিরে উদ্বেগ

বিশালগড়, ৫ জুলাই: বিশালগড়ে ফের দুঃসাহসিক অপরাধের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গভীর রাতে একটি পরিবারের ওপর…

ByByReshmi Debnath Jul 5, 2026

দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে মনশ্রীর পাশে রাজ্য, সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ জুলাই: দুরারোগ্য ও প্রাণঘাতী এক বিরল রোগে আক্রান্ত রাজ্যের কন্যা মানশ্রী দেবনাথের চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল…

ByByReshmi Debnath Jul 5, 2026

এমপিএলএডি তহবিল ব্যবহারে উত্তর-পূর্বে সর্বনিম্ন ত্রিপুরা, রাজ্যের সাংসদদের মধ্যে এগিয়ে বিপ্লব দেব

আগরতলা, ৫ জুলাই: সাংসদ স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প (এমপিএলএডি) তহবিল ব্যবহারে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে ত্রিপুরা।…

ByByReshmi Debnath Jul 5, 2026
Scroll to Top