News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের উদ্যোগে মুঙ্গিয়াকামীতে মেগা স্বাস্থ্য শিবির
Image

আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের উদ্যোগে মুঙ্গিয়াকামীতে মেগা স্বাস্থ্য শিবির

আগরতলা, ২ মে : অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (এটিজিডিএ)-এর উদ্যোগে আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের সহযোগিতায় খোয়াই জেলার অধীন মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত রামকৃষ্ণপুর জেবি স্কুল প্রাঙ্গণে গত ৩০ এপ্রিল এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত থেকে মোট ১০৫ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। এর মধ্যে উচ্চ রক্তচাপের রোগী ছিলেন আট জন, চর্মরোগের রোগী ছিলেন আট জন, চক্ষু সমস্যার রোগী ছিলেন পাঁচ জন, ব্যথা জনিত সমস্যায় ভুগতে থাকা রোগী ছিলেন ১০ জন এবং শিশু রোগী ছিলেন ২৮ জন। এছাড়াও, এই শিবিরে ৮৪ জনের আরবিএস পরীক্ষা ও ৭২ জনের হিমোগ্লোবিন পরীক্ষা করা হয়।

উক্ত স্বাস্থ্য শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে অংশগ্রহণ করেন আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের ডেপুটি মেডিক্যাল সুপারিনটেনডেন্ট জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ কনক চৌধুরী, ডাঃ শেখর দত্ত মজুমদার, অস্থি রোগ বিশেষজ্ঞ ডাঃ স্নেহাশিস দত্ত, ইএনটি বিশেষজ্ঞ ডাঃ সত্যকাম চক্রবর্তী, জেনারেল সার্জন ডাঃ তাপস পাল, শিশুরোগ (পেডিয়াট্রিক্স) বিশেষজ্ঞ ডাঃ রিপন দেববর্মা, স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ বিকাশ মজুমদার, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সন্দীপ সরকার, চর্মরোগ (ডার্মাটোলজি) বিশেষজ্ঞ ডাঃ কমল দাস ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ বিষ্ণু গোস্বামী প্রমুখ। খোয়াই জেলা হাসপাতাল থেকে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ রাজেশ দেববর্মা, ডাঃ বিশ্বজিৎ দেববর্মা ও ডাঃ অরিন্দম দেববর্মা এবং মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃ হেলি দেববর্মা ও ডাঃ অঙ্কুর দেববর্মা। এছাড়াও, উক্ত শিবিরে নার্সিং অফিসার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সক্রিয় সহযোগিতায় এই মেগা স্বাস্থ্য শিবিরটি সুচারুভাবে সম্পন্ন হয়। এই ধরনের মেগা স্বাস্থ্য শিবিরের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার সুযোগ পেয়ে মুঙ্গিয়াকামি এলাকার জনসাধারণ খুবই উপকৃত হয়েছেন। স্বাস্থ্য দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

তিন দফা দাবিতে গণতান্ত্রিক নারী সমিতির ডেপুটেশন ও গণঅবস্থান

আগরতলা, ১৬ জুন: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাস…

ByByReshmi Debnath Jun 17, 2026

আগরতলা শহরের বিভিন্ন সমস্যা নিয়ে স্মারকলিপি দিল সিপিআই(এম) পূর্ব আগরতলা অঞ্চল কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: আগরতলা শহরের বিভিন্ন নাগরিক সমস্যা ও স্মার্ট সিটি প্রকল্পের কাজকর্মে অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার…

ByByReshmi Debnath Jun 17, 2026

স্বামীর নির্যাতনের অভিযোগে পশ্চিম মহিলা থানায় মামলা, এনজিও-র সহায়তায় উদ্ধার গৃহবধূ ও সন্তান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: রাজধানী আগরতলার এডি নগরের এইচডি মিশন রোড এলাকায় এক গৃহবধূ দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 16, 2026

ত্রিপুরার নিজস্ব বেশ কিছু গুণমান সম্পন্ন পণ্য ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সমাদৃত হয়েছে: শিল্পমন্ত্রী,

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: রাজ্য সরকারের লক্ষ্য হলো ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করে…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top