News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি
Image

আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি

আগরতলা, ২ মে : আগামী ২৪ ঘণ্টায় ত্রিপুরার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দফতর। বিশেষ করে উত্তর, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এই সব জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া, যার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, এমন আশঙ্কা রয়েছে।

আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আগরতলায় দিনের আবহাওয়া ছিল মেঘাচ্ছন্ন ও আর্দ্রতাপূর্ণ। আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২১ ডিগ্রির কাছাকাছি। আপেক্ষিক আর্দ্রতার হার সকাল ৮টা ৩০ মিনিটে ছিল ১০০ শতাংশ, যা দিনের শেষে কিছুটা কমে ৭৬ শতাংশে নেমে আসে।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় আগরতলায় বৃষ্টিপাত হয়েছে ১৮.৮ মিলিমিটার। মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩০.৬ মিলিমিটার। বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত আগরতলায় মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩১.১ মিলিমিটার। পাশাপাশি কৈলাশহরেও উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে।

ত্রিপুরাজুড়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় ত্রিপুরার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর, উনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এই সব জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া, যার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, এমন আশঙ্কা রয়েছে।

রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা হাওয়া ও বজ্রঝড় হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

এক সপ্তাহ ধরে অন্ধকারে বাইল্যামুড়া, বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে এলাকাবাসী

আগরতলা, ৪ মে: জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের বাইল্যামুড়া এলাকায় প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকায়…

ByByReshmi Debnath May 4, 2026

পরাজয়ের পরও আত্মবিশ্বাস অটুট সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তের

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে পরাজিত হলেও আত্মবিশ্বাস হারাননি বলে জানালেন সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত। ফলাফল প্রকাশের…

ByByTaniya Chakraborty May 4, 2026

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top