News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ১০ কেজি গাঁজা
Image

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ১০ কেজি গাঁজা

সোনামুড়া, ২ মে: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। বলেরঢেপা এলাকায় মোবাইল ডিউটির সময় উদ্ধার করা হয় প্রায় ১০ কেজি শুকনো গাঁজা।

পুলিশ সূত্রে জানা গেছে, পরিত্যক্ত অবস্থায় থাকা মোট ১১টি প্যাকেট থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।

ঘটনার পর পুলিশ সমস্ত মাদকদ্রব্য জব্দ করে আইনি প্রক্রিয়া শুরু করেছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানা গেছে।

এদিকে, পুলিশ ও আবগারি দপ্তর নিয়মিত নজরদারি চালালেও পাচারকারীরা নানা কৌশলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ধুলো দিয়ে মাদক পাচার চালিয়ে যাচ্ছে। ফলে এই ধরনের ঘটনা বারবার সামনে আসছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং এর সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Releated Posts

৫ ও ৬ মে খুমুলুঙে টিটিএএডিসির চেয়ারম্যান ও সিইএম নির্বাচন, শপথগ্রহণ অনুষ্ঠান

আগরতলা, ৪ মে : আগামী ৫ ও ৬ মে খুমুলুঙে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর চেয়ারম্যান…

ByByTaniya Chakraborty May 4, 2026

অসমে বিজেপির জয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ মে : অসম বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার…

ByByTaniya Chakraborty May 4, 2026

পাঁচ রাজ্যের নির্বাচনী ফল: মেলাঘরে বিজেপি কর্মীদের আনন্দ উচ্ছ্বাস

আগরতলা, ৪ মে : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের আবহ তৈরি…

ByByTaniya Chakraborty May 4, 2026

ভোটের রেজাল্টে বদলের বার্তা, গেরুয়া শিবিরে উৎসবের আমেজ তেলিয়ামুড়ায়

তেলিয়ামুড়া, ৪ এপ্রিল: সোমবার ফলাফল ঘোষণার দিনটা যেন শুধুই সংখ্যার খেলা নয়, ছিল রাজনৈতিক বারুদের গন্ধে ভরা এক…

ByByReshmi Debnath May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top