News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাট-কৈলাশহর সড়কে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত ওয়াগনার গাড়ি
Image

কুমারঘাট-কৈলাশহর সড়কে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত ওয়াগনার গাড়ি

আগরতলা, ২ মে: কুমারঘাট-কৈলাশহর মেইন রোডের আশ্রম পল্লী এলাকায় শুক্রবার ভোরে একটি ওয়াগনার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, গাড়িটি কৈলাশহর থেকে কুমারঘাটের উদ্দেশ্যে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর গাড়ির সামনের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে কুমারঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।

এলাকার প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ পুরো ঘটনার কারণ খতিয়ে দেখছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top