News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জোড়াসাঁকোয় জনপ্লাবন, মন্ত্রী রতনলাল নাথের হুংকার: এ বার বিজেপির জয় সুনিশ্চিত
Image

জোড়াসাঁকোয় জনপ্লাবন, মন্ত্রী রতনলাল নাথের হুংকার: এ বার বিজেপির জয় সুনিশ্চিত

আগরতলা, ২৫ এপ্রিল: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ এক বিশাল জনসমাবেশে নেতৃত্ব দিয়ে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এ বার বিজেপির জয় নিশ্চিত।

জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের কলেজ স্ট্রিট এলাকা থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য পদযাত্রা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। হাজার হাজার সমর্থকের ঢল নামে, ছিল দলীয় পতাকা এবং মুখে ছিল বিজয় ওঝার সমর্থনে স্লোগান। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো পরিবেশকে এক রাজনৈতিক উৎসবে পরিণত করে।

সমাবেশ শেষে মন্ত্রী বলেন এই বিপুল জনসমাগম এবং মানুষের উচ্ছ্বাসই প্রমাণ করছে বিজেপির জয় অনিবার্য। জোড়াসাঁকো কেন্দ্রের প্রতিটি প্রান্তে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজয় ওঝার পাশে দাঁড়িয়েছেন। তাঁদের এই আস্থা আমাদের আরও অনুপ্রাণিত করছে।

তিনি আরও বলেন, উন্নয়ন, স্থিতিশীলতা এবং সুশাসনের প্রতীক হিসেবে বাংলার মানুষ বিজেপির উপর আস্থা রাখছেন। তাঁর মতে, বিজয় ওঝা একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা, যাঁর নেতৃত্বে জোড়াসাঁকো কেন্দ্র আরও দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে।

মন্ত্রী আরও বলেন, এই বিপুল জনসমর্থনই প্রমাণ করে সাধারণ মানুষ উন্নয়নমুখী রাজনীতির পক্ষে। আগামী নির্বাচনে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র আবারও বিজেপির পক্ষেই রায় দেবে এবং বাংলার রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায় সূচিত হবে এমনটাই আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন মন্ত্রী।

সমাবেশে বিভিন্ন যুব সংগঠন, মহিলা মোর্চা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। সমর্থকদের হাতে ছিল ব্যানার, পোস্টার এবং দলীয় স্লোগানে ভরা প্ল্যাকার্ড, যা গোটা এলাকাকে উৎসবমুখর করে তোলে।

Releated Posts

আগরতলায় বিজেপির বিক্ষোভ মিছিল, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ

আগরতলা, ২৫ এপ্রিল: পার্লামেন্টে মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতার অভিযোগকে কেন্দ্র করে শনিবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করল…

ByByReshmi Debnath Apr 25, 2026

৬৪ লাখ টাকা উদ্ধারকাণ্ডে ডিএফও-র সরকারি আবাসনে ভিজিল্যান্সের হানা

বিলোনিয়া,২৫ এপ্রিল: আগরতলা রেলস্টেশনে ৬৪ লক্ষাধিক টাকা উদ্ধারের ঘটনায় এবার দক্ষিণ জেলার বন আধিকারিক গৌরব রবীন্দ্র ওয়াগের বিলোনিয়াস্থিত…

ByByReshmi Debnath Apr 25, 2026

তীব্র দাবদাহে স্বস্তির ঠিকানা, মেলাঘরে কাজী মহাসিনের ভেজালহীন আখের রস ও ডাবের কদর

মেলাঘর, ২৫ এপ্রিল: তীব্র দাবদাহে নাজেহাল জনজীবন। প্রখর রোদ আর অসহনীয় গরমে যখন মানুষ স্বস্তির খোঁজে ছুটছে, ঠিক…

ByByReshmi Debnath Apr 25, 2026

ছবিমুড়া পর্যটন কেন্দ্রের প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে দখলের দাবি তিপরা মথার, উত্তেজনা

আগরতলা, ২৫ এপ্রিল : রাজ্য পর্যটন দপ্তরের অধীনস্থ ছবিমুড়া পর্যটন কেন্দ্রকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল। আজ মথার…

ByByTaniya Chakraborty Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top