News Flash

  • Home
  • দেশ
  • অপ্রকাশিত বই নিয়ে রাহুলের দাবি: “আমি নিজেই দেখিনি”, বললেন প্রাক্তন সেনাপ্রধান নারাভানে
Image

অপ্রকাশিত বই নিয়ে রাহুলের দাবি: “আমি নিজেই দেখিনি”, বললেন প্রাক্তন সেনাপ্রধান নারাভানে

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (আইএএনএস) : নিজের অপ্রকাশিত স্মৃতিকথা ‘ফোর স্টারস অব ডেস্টিনি’ নিয়ে বিতর্কের মাঝেই মুখ খুললেন প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। শনিবার তিনি বলেন, তিনি নিজেই বইটির কোনও চূড়ান্ত প্রকাশিত কপি দেখেননি, ফলে বিরোধী দলনেতা রাহুল গান্ধী কীভাবে ওই বইয়ের অংশ পেয়েছেন, তা তাঁর জানা নেই।

আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে নারাভানে বলেন, “লেখক হিসেবে আমিই এখনও বইটির ফাইনাল কপি দেখিনি। তাই কোন বই দেখানো হচ্ছে বা সেটি কোথা থেকে এল, সে বিষয়ে আমি কিছু বলতে পারি না।” তিনি আরও উল্লেখ করেন, প্রকাশনা সংস্থা পেঙ্গুইন-ও স্পষ্ট জানিয়েছে যে বইটির কোনও মুদ্রিত বা ডিজিটাল কপি এখনও প্রচারে নেই।

উল্লেখ্য, সম্প্রতি সংসদের বাইরে রাহুল গান্ধী এই অপ্রকাশিত বইয়ের একটি কপি দেখিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন, যা ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে।

এদিকে ২০২০ সালের ভারত-চিন সীমান্ত উত্তেজনা প্রসঙ্গে নারাভানে বলেন, সশস্ত্র বাহিনীকে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কেন্দ্র সরকার “পূর্ণ স্বাধীনতা” দিয়েছিল, যা সেনাবাহিনীর প্রতি সরকারের আস্থারই প্রতিফলন। তাঁর কথায়, “সেনাকে যখন স্বাধীনতা দেওয়া হয়, তার মানে সরকার তাদের উপর সম্পূর্ণ ভরসা রাখে।”

বইয়ের একটি অংশ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে—যেখানে ‘যা উপযুক্ত মনে হয় তাই করুন’—এই মন্তব্যকে ঘিরে ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

প্রাক্তন সেনাপ্রধান আরও বলেন, সীমান্তে কোনও পদক্ষেপই এককভাবে সেনার কাজ নয়, বরং এটি একটি ‘হোল-অফ-নেশন’ প্রচেষ্টা। রাজনৈতিক নেতৃত্ব, কূটনৈতিক স্তর এবং সেনাবাহিনী—সবাই মিলে সমন্বিতভাবে কাজ করার ফলেই সাফল্য এসেছে।

২০২০ সালের গালওয়ান সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় বাহিনীর পদক্ষেপের ফলেই চিনা সেনা পিছু হটতে বাধ্য হয়েছিল। “যদি এটাও সাফল্য না হয়, তাহলে আর কী?”—প্রশ্ন তোলেন তিনি।

Releated Posts

নিট প্রশ্নফাঁস ইস্যুতে রাজনীতি নয়, শিক্ষাব্যবস্থার সংস্কারেই জোর দেওয়া উচিত: মায়াবতী

লখনউ, ২৫ জুলাই (আইএএনএস): নিট-ইউজি (NEET-UG) প্রশ্নফাঁস এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের ঘটনাকে কেন্দ্র করে সরকার ও বিরোধীদের মধ্যে…

ByByNews Desk Jul 25, 2026

নতুন প্রজন্মকে নির্দেশ নয়, আলোচনার মাধ্যমে বোঝাতে হবে: প্রশ্নফাঁস আন্দোলনের আবহে মোহন ভাগবত

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে প্রশ্নফাঁস ও বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে চলা আন্দোলনের আবহে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের যৌথ মিছিল ঘিরে উত্তেজনা

কলকাতা, ২৪ জুলাই (আইএএনএস) : নিট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার কলকাতার ধর্মতলা (এসপ্ল্যানেড) এলাকায় ককরোচ জনতা…

ByBySandeep Biswas Jul 24, 2026

ছাত্র আন্দোলনে যোগ দিতে ‘এসআই পদ থেকে ইস্তফা’ দেওয়ার দাবি ভুয়ো, স্পষ্ট করল দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ২৪ জুলাই (আইএএনএস): যন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলনে যোগ দিতে দিল্লি পুলিশের এক সাব-ইন্সপেক্টর (এসআই) চাকরি থেকে…

ByBySandeep Biswas Jul 24, 2026
Scroll to Top