News Flash

  • Home
  • মুখ্য খবর
  • “তৃণমূলের উপর ভূমিধ্বস নামবে”—পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য বিপ্লব দেবের
Image

“তৃণমূলের উপর ভূমিধ্বস নামবে”—পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য বিপ্লব দেবের

আগরতলা, ২৪ এপ্রিল: মুসলমান সম্প্রদায়ের জনগণ যদি ঠিক করে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ভোটও দেবে না তাহলে একটি ভোট ও পাবে না তৃনমূল। এবারের নির্বাচনে তৃণমূলের উপরে “ল্যান্ডস্লাইড”অর্থাৎ ভূমিধ্বস নামবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোন ভোটার নেই। এক সাক্ষাৎকারে বর্তমান পশ্চিমবঙ্গ নির্বাচন সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই বললেন সাংসদ বিপ্লব কুমার দেব।

তিনি আরো বলেন, এবারের নির্বাচনে তৃণমূলের উপরে ভূমিধ্বস নেমে আসবে। তারা বুঝতেই পারবে না কোন দিক থেকে এই ভূমিধ্বস নেমে আসবে। মুসলমানরা যদি ঠিক করে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ভোটও দেবে না তাহলে একটি আসনেও জিততে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়।

বিপ্লব দেব আরো অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জেতার জন্য মানুষকে ভয় দেখান। মেরে ফেলার হুমকি দেন। এর বাইরে উন্নয়ন সম্পর্কে জনগণের স্বার্থে কোনো কথাই বলেন না তিনি।

তাঁর কথায়, এবারের নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষ লড়ছে। যেমন ২০১১ সালে কমিউনিস্টরা বুঝতেই পারেনি তৃনমূল সরকার গঠন করেছিল। ২০১৮ সালে বিজেপি ত্রিপুরায় কমিউনিস্ট শাসনকে হারিয়ে সরকার তৈরি করেছিল। একইভাবে এবারে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার আসবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সাংসদ বিপ্লব কুমার দেব।

Releated Posts

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top