News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সেচ ও পানীয় জলের সংকটে সোনামুড়ায় সড়ক অবরোধ, আশ্বাসে উঠল বিক্ষোভ
Image

সেচ ও পানীয় জলের সংকটে সোনামুড়ায় সড়ক অবরোধ, আশ্বাসে উঠল বিক্ষোভ

সোনামুড়া, ২৩ এপ্রিল: তীব্র গরমের মধ্যে পানীয় জল ও সেচের জলের চরম অপ্রতুলতায় ভোগান্তির শিকার হয়ে সড়ক অবরোধে নামলেন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা। ঘটনাটি ঘটেছে সোনামুড়া নগর পঞ্চায়েতের ধলিয়াই মাস্টারপাড়া এলাকায়।

জানা যায়, এলাকায় সেচের জন্য মেশিন থাকলেও বছরের অধিকাংশ সময়ই তা বিকল অবস্থায় পড়ে থাকে। ফলে প্রায় ৬০ থেকে ৭০ জন কৃষক চাষাবাদে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ সোনামুড়া-আগরতলা মূল সড়ক অবরোধ করেন ভুক্তভোগীরা। প্রায় দু’ঘণ্টা ধরে চলা এই অবরোধে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়।

অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সোনামুড়া থানার পুলিশ, ওসি তাপস দাসের নেতৃত্বে। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস-চেয়ারপার্সন শাহাজান মিয়া এবং সেচ দপ্তরের মেলাঘর সাব-ডিভিশনের এসডিও সঞ্জীব সাহা।
পরে প্রশাসনের পক্ষ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা এবং স্বাভাবিক হয় সড়ক যোগাযোগ।

Releated Posts

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top