News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মানুষকে ভুলপথে চালিত করা মথার পেছনে না গিয়ে বিজেপিতে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

মানুষকে ভুলপথে চালিত করা মথার পেছনে না গিয়ে বিজেপিতে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ এপ্রিল: যারা মানুষের কাছে ভুল বার্তা দেয়, মানুষকে বিভ্রান্ত করে – এসব পার্টির পেছনে যাবেন না। তাই যারা তিপ্রা মথা ও অন্যান্য পার্টি করেন ভুলপথে না গিয়ে সময় থাকতে ভারতীয় জনতা পার্টিতে চলে আসুন। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নতুন ত্রিপুরা তৈরি করতে হবে। 

                                 এডিসি নির্বাচনকে কেন্দ্র করে আজ ধলাই জেলার গন্ডাছড়ায় ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন ৮ গঙ্গানগর – গন্ডাছড়া কেন্দ্রের প্রার্থী ভূমিকানন্দ রিয়াং এবং ২৪ রাইমাভ্যালি কেন্দ্রের প্রার্থী সমীর রঞ্জন ত্রিপুরার সমর্থনে আয়োজিত সমাবেশে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। 

                                   জন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর মানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে। আমি যেখানে যাই সেখানে মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হচ্ছেন। আজকের সমাবেশেও ২৫১ পরিবারের ৭১০ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আমি তাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্বাগত জানাই। একেবারে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনারা। আমি আবার বলবো যারা মথা বা অন্যান্য পার্টি করেন, বিশেষ করে যুব সম্প্রদায়কে বলবো যে আপনারা ভুলপথে যাবেন না। আমাদের ডাবল ইঞ্জিনের সরকার ২০৪৭ এর লক্ষ্যে এগিয়ে চলছে। এই ডাবল ইঞ্জিনের চালক খোদ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমাদের সরকার। এই ট্রেন এত গতিতে চলছে – এখনো ট্রেনের দরজা খোলা আছে। তাই তাড়াতাড়ি চলে আসুন। নতুবা বিদায় নিতে হবে। কারণ আমরা ২০৪৭ এর লক্ষ্যে পৌঁছে যাবো। যারা ভুল বার্তা দেয়, মানুষকে বিভ্রান্ত করে – এসব পার্টির পেছনে যাবেন না। সময় থাকতে ভারতীয় জনতা পার্টিতে চলে আসুন।

                                  সভায় নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এবার অপারেশন সিঁদুরের সময় বলেছেন নিউ ইন্ডিয়া অর্থাৎ নতুন ভারত এর কথা। সেই লক্ষ্যে আমরাও বলছি নিউ ত্রিপুরা অর্থাৎ নতুন ত্রিপুরা। আমরা সকলের মিলিত প্রচেষ্টায় নতুন ত্রিপুরা তৈরি করতে চাই। নতুন ত্রিপুরা করতে হলে সবার উন্নয়ন হতে হবে। জাতি জনজাতি মণিপুরী সংখ্যালঘু সহ সকল অংশের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়ন হলেই নতুন ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হবে। এভাবেই নতুন ভারত তৈরি করা সম্ভব। আর ভারতীয় জনতা পার্টি মানে উন্নয়ন। কিন্তু অন্যান্য পার্টি মানে মারো, পিঠো,  দাঙ্গা লাগাও এসব কর্মকাণ্ড করা। 

                                   মুখ্যমন্ত্রী সমাবেশে আরও বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের পর রাজনীতির পরিভাষা পাল্টে দিয়েছেন। মানুষ শান্তি চায়, মানুষ অশান্তি চায় না। তাই সময় থাকতে অশান্তি সৃষ্টিকারী পার্টি থেকে দূরে সরে আসুন। উন্নয়নের মাধ্যমে আমরা সমস্ত কিছু সবার কাছে পৌঁছে দিতে চাই। মন কি বাত কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করেন প্রধানমন্ত্রী। যা পৃথিবীর অন্য কোন রাষ্ট্র নেতা করেন না। আমরা এমন একজন সুযোগ্য প্রধানমন্ত্রী পেয়েছি। যাঁর সুযোগ্য নেতৃত্বে এখন দেশ বিকাশের দিশায় এগিয়ে চলছে এবং উন্নত রাষ্ট্র হতে চলেছে। 

                                      মুখ্যমন্ত্রী ডাঃ সাহা এদিন ফের একবার বিরোধীদের ভূমিকার তীব্র সমালোচনা করেন। বলেন, ইউপিএ সরকারের সময়ে শুধু দুর্নীতি আর দুর্নীতি। সেসময় রাজনীতি মানে চেয়ারে বসা আর লুটপাট করা। এখানেও কমিউনিস্টদের সময়ে আমরা দেখেছি ভ্রস্টাচারের সরকার। দীর্ঘ ৩৫ বছর তারা রাজ্যে দুঃশাসন চালিয়েছে।  আমাদের জনজাতি ভাই বোনেরা খুবই সহজ সরল মনের হয়ে থাকেন। অথচ তাদের উন্নয়নের কথা ভাবে নি তারা। আর এখন যারা এডিসির শাসন ক্ষমতায় রয়েছে তারাও ভ্রষ্টাচার কায়েম করে রেখেছে। তাই আমরা চাই এডিসিতে এবার অধিক সংখ্যায় আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হোক। আমরা এবার প্রথমবারের মতো এডিসিতে ২৮টি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিয়েছি। এই রাষ্ট্রবাদী সরকার প্রথমে দেশের কথা ও রাজ্যের কথা চিন্তা করে। তারপর পার্টির কথা চিন্তা করে। কিন্তু অন্যান্য পার্টিগুলি ঠিক উল্টো চিন্তাভাবনা করে। তাদের চিন্তা প্রথমে নিজের জন্য, তারপর বাকিসব। 

                                     সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, বিজেপির জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা, মার্কফেডের চেয়ারম্যান অভিজিত দেব, বিএসি চেয়ারম্যান বিকাশ চাকমা, ধলাই জেলা সভাপতি পতিরাম ত্রিপুরা, মন্ডল সভাপতি ধন্য মানিক্য ত্রিপুরা সহ দুই কেন্দ্রের প্রার্থী ও অন্যান্য নেতৃত্ব। এদিন সমাবেশে বিজেপিতে যোগদান করা ভোটারদের বরণ করে নেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Releated Posts

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top