News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে মাফিয়া তান্ডব, দুই যুবককে পিটিয়ে রক্তাক্ত করে বাড়িতে ও দোকানে লুঠপাট
Image

ধর্মনগরে মাফিয়া তান্ডব, দুই যুবককে পিটিয়ে রক্তাক্ত করে বাড়িতে ও দোকানে লুঠপাট

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ ধর্মনগরের মাফিয়া তান্ডব৷ দুই যুবককে পিটিয়ে রক্তাক্ত করল মাফিয়ারা৷ একই সঙ্গে বাড়ি ঘরে হামলা ও লুঠপাট করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় রীতিমতো উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে৷ ধর্মনগর শহরের জনমনে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে৷
সংবাদে প্রকাশ, সোমবার সুমন দেবনাথ সহ চারজনের একটি মাফিয়া চক্র আকাশ রায় নামে এক যুবকের বাড়িতে যায় জুয়েল দেব নামে অপর এক মাফিয়াকে খঁুজতে৷ আকাশের বাড়িতে ঢুকে মূল্যবান সামগ্রী লুঠপাট করে তাকে বেধরক মারধর করেছে৷ তারপর আকাশের বন্ধু সুজিত দেবের দোকানে যায় মাফিয়ারা৷ সেখানে গিয়ে সুজিত দেবের দোকানের মালপত্র লুঠপাট করে এবং নগদ ২৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়৷ মাফিয়া দ্বারা আক্রান্ত আকাশ রায়ের বাড়ি ধর্মনগর থানার শিববাড়ি এলাকায়৷ তাকে তার পরিবারের সদস্যদের সামনেই মারধর করা হয়৷ অন্যদিকে ধর্মনগরের বিবেকানন্দ রোডে প্লাজা শপিং কমপ্লেক্সে দোকানে ঢুকে মারধর এবং লুঠপাট চালায় মাফিয়ারা৷
এদিকে, প্রকাশ্য দিবালোকে মাফিয়াদের তান্ডবে বাজারের ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ হামলাকারীদের নামধান জানা গিয়েছে৷ সুমন দেবনাথের বাড়ি বড়ুয়াকন্দিতে৷ তার নেতৃত্বেই চলছে এই চক্রটি৷ অন্য তিন মাফিয়া হচ্ছে নিবারণ নাথ, সঞ্জয় নাথ এবং অমিত পাল৷ প্রথম দুইজনের বাড়ি সুমন দেবনাথের বাড়ির পাশে তথা বড়ুয়াকান্দীর আলগাপুরে৷ অন্যদিকে, অমিত পালের বাড়ি ধর্মনগরের নয়াপাড়া এলাকায়৷ ফিল্মি কায়দায় মাফিয়া চক্রটি বাইসাইকেলের চেন দিয়ে আঘাত করে৷ তাতে আকাশ রায় এবং সুজিত দেব রক্তাক্ত হয়েছেন৷
ঘটনার বিবরণ দিয়ে, আক্রান্ত ঐ দুই যুবক ধর্মনগর থানায় একটি মামলা করা হয়েছে চার মাফিয়ার বিরুদ্ধে৷ খবর লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি৷
এদিকে, ধর্মনগরের আইন শৃঙ্খলা নিয়ে বিভিন্ন মহল থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ মাফিয়া কার্য্যকলাপের পাশাপাশি, নানা ধরনের অবৈধ কার্য্যকলাপ চলছে৷ তীর জুয়া, জালনোট চোরাচালানের মতো অপরাধ চললেও পুলিশ নিষ্ক্রীয় ভূমিকা পালন করছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top