নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ ধর্মনগরের মাফিয়া তান্ডব৷ দুই যুবককে পিটিয়ে রক্তাক্ত করল মাফিয়ারা৷ একই সঙ্গে বাড়ি ঘরে হামলা ও লুঠপাট করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় রীতিমতো উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে৷ ধর্মনগর শহরের জনমনে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে৷
সংবাদে প্রকাশ, সোমবার সুমন দেবনাথ সহ চারজনের একটি মাফিয়া চক্র আকাশ রায় নামে এক যুবকের বাড়িতে যায় জুয়েল দেব নামে অপর এক মাফিয়াকে খঁুজতে৷ আকাশের বাড়িতে ঢুকে মূল্যবান সামগ্রী লুঠপাট করে তাকে বেধরক মারধর করেছে৷ তারপর আকাশের বন্ধু সুজিত দেবের দোকানে যায় মাফিয়ারা৷ সেখানে গিয়ে সুজিত দেবের দোকানের মালপত্র লুঠপাট করে এবং নগদ ২৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়৷ মাফিয়া দ্বারা আক্রান্ত আকাশ রায়ের বাড়ি ধর্মনগর থানার শিববাড়ি এলাকায়৷ তাকে তার পরিবারের সদস্যদের সামনেই মারধর করা হয়৷ অন্যদিকে ধর্মনগরের বিবেকানন্দ রোডে প্লাজা শপিং কমপ্লেক্সে দোকানে ঢুকে মারধর এবং লুঠপাট চালায় মাফিয়ারা৷
এদিকে, প্রকাশ্য দিবালোকে মাফিয়াদের তান্ডবে বাজারের ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ হামলাকারীদের নামধান জানা গিয়েছে৷ সুমন দেবনাথের বাড়ি বড়ুয়াকন্দিতে৷ তার নেতৃত্বেই চলছে এই চক্রটি৷ অন্য তিন মাফিয়া হচ্ছে নিবারণ নাথ, সঞ্জয় নাথ এবং অমিত পাল৷ প্রথম দুইজনের বাড়ি সুমন দেবনাথের বাড়ির পাশে তথা বড়ুয়াকান্দীর আলগাপুরে৷ অন্যদিকে, অমিত পালের বাড়ি ধর্মনগরের নয়াপাড়া এলাকায়৷ ফিল্মি কায়দায় মাফিয়া চক্রটি বাইসাইকেলের চেন দিয়ে আঘাত করে৷ তাতে আকাশ রায় এবং সুজিত দেব রক্তাক্ত হয়েছেন৷
ঘটনার বিবরণ দিয়ে, আক্রান্ত ঐ দুই যুবক ধর্মনগর থানায় একটি মামলা করা হয়েছে চার মাফিয়ার বিরুদ্ধে৷ খবর লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি৷
এদিকে, ধর্মনগরের আইন শৃঙ্খলা নিয়ে বিভিন্ন মহল থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ মাফিয়া কার্য্যকলাপের পাশাপাশি, নানা ধরনের অবৈধ কার্য্যকলাপ চলছে৷ তীর জুয়া, জালনোট চোরাচালানের মতো অপরাধ চললেও পুলিশ নিষ্ক্রীয় ভূমিকা পালন করছে৷
ধর্মনগরে মাফিয়া তান্ডব, দুই যুবককে পিটিয়ে রক্তাক্ত করে বাড়িতে ও দোকানে লুঠপাট
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















