News Flash

  • Home
  • Uncategorized
  • স্মার্ট সিটির টাকা ভাগাভাগি নিয়ে কেন্দ্র রাজ্য চাপানউতোর
Image

স্মার্ট সিটির টাকা ভাগাভাগি নিয়ে কেন্দ্র রাজ্য চাপানউতোর

rupeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ স্মার্ট সিটি প্রকল্প রূপায়নে অর্থ বহন করার বিষয়টি নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের মতে স্মার্ট সিটি প্রকল্পে ৫০ঃ৫০ অনুপাতে অর্থ বহন করতে হবে কেন্দ্র ও রাজ্যকে৷ কিন্তু, রাজ্যের দাবী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে অর্থ বরাদ্দের ক্ষেত্রে ৯০ঃ১০ অনুপাতই থাকা উচিত৷ এনিয়ে রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রীকে এক চিঠিতে জানিয়েছেন, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সার্কুলার মোতাবেক উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে ৯০ঃ১০ অনুপাতে অর্থ বরাদ্দ করা হবে৷ সম্প্রতি প্রধানমন্ত্রী শিলংয়ে এনইসি’র বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ৯০ঃ১০ অনুপাতে অর্থ বরাদ্দ করা হবে৷ সোমবার মহাকরণে নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে জানিয়েছেন, কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রীকে এই বিষয়ে চিঠি পাঠানো হলেও এখনও পর্যন্ত মন্ত্রকের তরফে কোনও স্পষ্টিকরণ আসেনি৷ যদি স্মার্ট সিটি রূপায়নে ৫০ঃ৫০ অনুপাতে অর্থ বরাদ্দ করা হয় তাহলে রাজ্যের পক্ষে এই প্রকল্প চালানো সম্ভব নয়৷
এদিন তিনি আরও জানিয়েছেন, বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকার প্রথম কিস্তির টাকা মিটিয়ে দিলেও দ্বিতীয় কিস্তির টাকা পাঠাচ্ছে না৷ এদিন তিনি জানান, রাজীব আবাস যোজনায় ঘর নির্মাণ এবং কৈলাসহর ও সোনামুড়ায় টাউনহল নির্মাণের ক্ষেত্রে প্রথম কিস্তির টাকা কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক প্রথম কিস্তির টাকা পাঠিয়েছে৷ কিন্তু, দ্বিতীয় কিস্তির টাকা দীর্ঘদিন অতিক্রান্ত হলেও এখনও পাওয়া যায়নি৷ এই বিষয়েও কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডুকে দ্রুত অর্থ মঞ্জুরের জন্য চিঠি পাঠানো হয়েছে৷ জবাবে তিনি বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন৷ ফলে কবে নাগাদ দ্বিতীয় কিস্তির বরাদ্দ মিলবে তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top