News Flash

  • Home
  • Uncategorized
  • শুরু হল ত্রিপুরা সরকারী কর্মচারী সমিতির ৭০ তম বর্ষে ৫১ তম রাজ্য সম্মেলন
Image

শুরু হল ত্রিপুরা সরকারী কর্মচারী সমিতির ৭০ তম বর্ষে ৫১ তম রাজ্য সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ রবিবার থেকে শুরু হল ত্রিপুরা সরকারী কর্মচারী সমিতির ৭০ তম বর্ষে ৫১ তম রাজ্য সম্মেলন৷ রবীন্দ্রভবনে এদিন সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷
DSC_1104দীর্ঘদিন ধরেই প্রচারাভিযান চলছিল৷ আর সে প্রচারের দিনক্ষণ অনুযায়ী রবিবার থেকে শুরু হয়ে গেল ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির ৭০ তম বর্ষের ৫১ তম রাজ্য সম্মেলন৷ রবীন্দ্রভবনে এদিন এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ এছাড়া অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন মণিকা দত্তরায়, ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সম্পাদক অসীম পাল, রাজ্য সম্পাদিকা মহুয়া রায় প্রমুখ৷ উদ্বোধকের ভাষণে সাংসদ জীতেন্দ্র চৌধুরী কেন্দ্রীয় বিভিন্ন সময়ের সরকারের সমালোচনা করেন৷ উল্লেখ্য, রবিবার শুরু হওয়া এই রাজ্য সম্মেলনের আগামী পয়লা জুন পরিসমাপ্তি ঘটবে৷ এই সম্মেলনকে ঘিরে সংশ্লিষ্ট কর্মচারী মহলে এদিন ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top