নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ রবিবার থেকে শুরু হল ত্রিপুরা সরকারী কর্মচারী সমিতির ৭০ তম বর্ষে ৫১ তম রাজ্য সম্মেলন৷ রবীন্দ্রভবনে এদিন সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷
দীর্ঘদিন ধরেই প্রচারাভিযান চলছিল৷ আর সে প্রচারের দিনক্ষণ অনুযায়ী রবিবার থেকে শুরু হয়ে গেল ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির ৭০ তম বর্ষের ৫১ তম রাজ্য সম্মেলন৷ রবীন্দ্রভবনে এদিন এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ এছাড়া অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন মণিকা দত্তরায়, ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সম্পাদক অসীম পাল, রাজ্য সম্পাদিকা মহুয়া রায় প্রমুখ৷ উদ্বোধকের ভাষণে সাংসদ জীতেন্দ্র চৌধুরী কেন্দ্রীয় বিভিন্ন সময়ের সরকারের সমালোচনা করেন৷ উল্লেখ্য, রবিবার শুরু হওয়া এই রাজ্য সম্মেলনের আগামী পয়লা জুন পরিসমাপ্তি ঘটবে৷ এই সম্মেলনকে ঘিরে সংশ্লিষ্ট কর্মচারী মহলে এদিন ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়৷
শুরু হল ত্রিপুরা সরকারী কর্মচারী সমিতির ৭০ তম বর্ষে ৫১ তম রাজ্য সম্মেলন
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















