News Flash

  • Home
  • Uncategorized
  • রাজভবনের সামনে দূর্ঘটনায় জখম দুই গাড়ির চালক
Image

রাজভবনের সামনে দূর্ঘটনায় জখম দুই গাড়ির চালক

Accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ সাত সকালে ক্যাপিটেল কমপ্লেক্সস্থিত রাজভবনের সামনে দুটি গাড়ির সংঘর্ষ৷ দুই গাড়ির চালকই অল্প বিস্তর আহত৷ এলাকায় চাঞ্চল্য৷
রাজধানী আগরতলা শহরে বৃহস্পতিবার সাত সকালে সামান্য কর্মব্যবস্ততা শুরু হয়েছে৷ এর মধ্যেই এক যান দুর্ঘটনার সাক্ষী ব হয়ে গেল এলাকাবাসী৷ সকালে সংশ্লিষ্ট সড়ক ধরে টিআর০১সি-০৪১৭ নম্বরের একটি অল্টো গাড়ি দুর্বার গতিতে শহরে ঢুকছিল৷ এর মধ্যেই গাড়িটি তীব্র গতিতে এসে রাজভবনের সামনে রাস্তার ডিভাইডারগুলোর উপর দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়৷ দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন এগিয়ে আসেন৷ খবর পেয়ে ছুটে আসে পুলিশও৷ এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ অল্টো গাড়িটি বিপরীত দিক থেকে দ্রুতগতিতে এসে মারুতি ভ্যানকে ধাক্কা দেয়৷ গাড়িটির নম্বর টিআর০১ডি-৩২০১৷ এব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top