News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গে নির্বাচনী বিপর্য্যয় নিয়ে জোর আলোচনা সিপিএম রাজ্য কমিটির বৈঠকে
Image

পশ্চিমবঙ্গে নির্বাচনী বিপর্য্যয় নিয়ে জোর আলোচনা সিপিএম রাজ্য কমিটির বৈঠকে

CPIM STATE COMMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ কেরালার প্রত্যাশিত জয় এবং পশ্চিমবঙ্গে অপ্রত্যাশিত হার তড়িঘড়ি রাজ্যে সিপিএম রাজ্য কমিটির বৈঠকে মিলিত হয়েছে৷ স্বাভাবিকভাবেই বৈঠকের মুখ্য বিষয়বস্তু ছিল পশ্চিমবঙ্গের বিপর্য্যয় যেন ত্রিপুরায় প্রভাব ফেলতে না পারে৷ কিছুদিনের মধ্যেই বসবে সিপিএম পলিটব্যুরোর বৈঠক৷ সেখানে বঙ্গে সিপিএম নেতৃত্বরা স্বাভাবিক ভাবেই সমালোচনার মুখোমুখী হতে চলেছেন৷ তবে, পলিটব্যুরোর বৈঠকে বঙ্গে কংগ্রেস সিপিএম জোটের জেরে যে বিপর্য্যয় ঘটেছে তা নিয়ে এখানকার সিপিএম নেতৃত্বের কি বক্তব্য স্পষ্ট করতে হবে পলিটব্যুরোর সদস্য মানিক সরকারকে৷ কেরল লবি বরাবরের মতোই পলিটব্যুরোর বৈঠকে সূর্য্যকান্ত, বিমান বসুদের একহাত নেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে৷ ত্রিপুরাও কেরল লবির সাথে একমত ছিল বঙ্গে সিপিএম কংগ্রেসের জোটের বিরোধীতায়৷ স্বাভাবিকভাবে এরাজ্যে পশ্চিমবঙ্গ বিপর্য্যয় নিয়ে কি প্রভাব পড়েছে সেই বিষয়টি পলিটব্যুরোর বৈঠকে বঙ্গ নেতৃত্বদের সমালোচনার তীরে বিদ্ধ করতে সহায়তা করবে মানিক সরকারকে৷
সূত্রের খবর, বৃহস্পতিবার আগরতলায় সিপিএম রাজ্য কমিটির বৈঠকে শুরু থেকেই মূল আলোচ্য বিষয় ছিল পশ্চিমবঙ্গে নির্বাচনে দলের বিপর্য্যয়৷ স্বাভাবিকভাবেই এই বিপর্য্যয় নিয়ে রাজ্যে যাতে প্রভাব না পড়ে সেই বিষয়ে কিছু প্রস্তাবও উত্থাপিত হয়েছেন৷ সম্প্রতি সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের হার মূল্যায়ন করা হবে৷ বিজনবাবু জানিয়েছিলেন, কলকাতায় পার্টি প্লেনাম এবং রাজ্যে বর্ধিত অধিবেশনে দলের লাইন স্থীর করা হয়েছে৷ পশ্চিমবঙ্গে দলের বিপর্য্যয়ের জের আগামীদিনে পরিস্থিতি পুনরুদ্ধারে জনগণের আরো কাছাকাছি কিভাবে পৌঁছানো যায় সেই লক্ষ্যে কাজ করতে হবে বলে জানিয়েছিলেন বিজনবাবু৷ সূত্রের খবর, এদিন রাজ্য কমিটির বৈঠকে বিশেষ করে জোর দেওয়া হয়েছে পার্টি প্লেনামের লাইন অনুসরণ করে রাজ্যে সংগঠন আরও মজবুত করে তুলতে হবে৷ যাতে পশ্চিমবঙ্গে দলের বিপর্য্যয়ের প্রভাব কাটানো সম্ভব হয়৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top