News Flash

  • Home
  • Uncategorized
  • বেআইনিভাবে মানুষ পাচারের অভিযোগের মামলায় আদালতে হাজিরা দিলেন দালের মেহেন্দি
Image

বেআইনিভাবে মানুষ পাচারের অভিযোগের মামলায় আদালতে হাজিরা দিলেন দালের মেহেন্দি

daler mehandiপাটিয়ালা,২৬ মে (হি.স.) : বেআইনি অভিবাসন মামলায় আদালতে হাজিরা দিলেন গায়ক দালের মেহেন্দি | বেআইনিভাবে মানুষ পাচারের অভিযোগের মামলায় বৃহস্পতিবার পাটিয়ালার আদালতে হাজিরা দিলেন দালের মেহেন্দি| এদিন ওই মামলার বিচারপতি সুখবিন্দর সিং ওই মামলার পরবর্তী শুনানি ১ জুলাই স্থির করেন|
দালের ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে প্রথম বেআইনিভাবে মানুষ পাচারের অভিযোগ ওঠে ২০০৩ সালে| বলা হয়, নব্বইয়ের দশকে বেশ কয়েক দফায় এই কাজ করেছেন তাঁরা| ১৯৯৮ সালে একটি নামী অভিনেত্রীর সঙ্গে আমেরিকার সান ফ্রান্সিসকোয় অনুষ্ঠান করতে যান দালের| সঙ্গে কিছু লোকজনকে নিজের দলের সদস্য সাজিয়ে নিয়ে যান| সঙ্গে যাওয়া ৩টি মেয়েকে সেখানে রেখে আসেন| এরপর ১৯৯৯ সালেও কয়েকজন অভিনেতার সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকা যান দালের ও সামসের| সেবারও একই কায়দায় ৩টি ছেলেকে নিউ জার্সিতে ছেড়ে আসেন|
এব্যাপারে তাঁদের বিরুদ্ধে প্রথম অভিযোগ করেন বখশিস সিং নামের এক ব্যক্তি| অভিযোগ করেন, মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণা করেছেন ওই দুই ভাই| আমেরিকায় পাঠানো হয়নি তাঁকে| পরে একই অভিযোগ করেন আরও ৩৫ জন| অভিযোগ পেয়ে দিল্লির কনাট প্লেসে দালেরের অফিসে তল্লাশি চালায় পুলিস| সন্দেহজনক বেশকিছু নথিপত্রও হাতে আসে| ২০০৬ সালে দালেরকে নির্দোষ ঘোষণা করতে আদালতে আর্জি জানায় পাটিয়ালা পুলিস| তবে সব প্রমাণ খতিয়ে দেখে তা অস্বীকার করে আদালত|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top