পাটিয়ালা,২৬ মে (হি.স.) : বেআইনি অভিবাসন মামলায় আদালতে হাজিরা দিলেন গায়ক দালের মেহেন্দি | বেআইনিভাবে মানুষ পাচারের অভিযোগের মামলায় বৃহস্পতিবার পাটিয়ালার আদালতে হাজিরা দিলেন দালের মেহেন্দি| এদিন ওই মামলার বিচারপতি সুখবিন্দর সিং ওই মামলার পরবর্তী শুনানি ১ জুলাই স্থির করেন|
দালের ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে প্রথম বেআইনিভাবে মানুষ পাচারের অভিযোগ ওঠে ২০০৩ সালে| বলা হয়, নব্বইয়ের দশকে বেশ কয়েক দফায় এই কাজ করেছেন তাঁরা| ১৯৯৮ সালে একটি নামী অভিনেত্রীর সঙ্গে আমেরিকার সান ফ্রান্সিসকোয় অনুষ্ঠান করতে যান দালের| সঙ্গে কিছু লোকজনকে নিজের দলের সদস্য সাজিয়ে নিয়ে যান| সঙ্গে যাওয়া ৩টি মেয়েকে সেখানে রেখে আসেন| এরপর ১৯৯৯ সালেও কয়েকজন অভিনেতার সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকা যান দালের ও সামসের| সেবারও একই কায়দায় ৩টি ছেলেকে নিউ জার্সিতে ছেড়ে আসেন|
এব্যাপারে তাঁদের বিরুদ্ধে প্রথম অভিযোগ করেন বখশিস সিং নামের এক ব্যক্তি| অভিযোগ করেন, মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণা করেছেন ওই দুই ভাই| আমেরিকায় পাঠানো হয়নি তাঁকে| পরে একই অভিযোগ করেন আরও ৩৫ জন| অভিযোগ পেয়ে দিল্লির কনাট প্লেসে দালেরের অফিসে তল্লাশি চালায় পুলিস| সন্দেহজনক বেশকিছু নথিপত্রও হাতে আসে| ২০০৬ সালে দালেরকে নির্দোষ ঘোষণা করতে আদালতে আর্জি জানায় পাটিয়ালা পুলিস| তবে সব প্রমাণ খতিয়ে দেখে তা অস্বীকার করে আদালত|
বেআইনিভাবে মানুষ পাচারের অভিযোগের মামলায় আদালতে হাজিরা দিলেন দালের মেহেন্দি
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















