News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়িতে ঢুকে যুবতীকে ধর্ষণের চেষ্টা প্রতিবেশী বিবাহিত যুবকের
Image

বাড়িতে ঢুকে যুবতীকে ধর্ষণের চেষ্টা প্রতিবেশী বিবাহিত যুবকের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৫ মে৷৷ বাড়িতে ঢুকে এক যুবতীকে ধর্ষণের চেষ্টা চালাল এক বিবাহিত যুবক৷ অভিযুক্ত যুবক প্রতাপ ঘোষের বিরুদ্ধে খোয়াই থানায় লিখিত অভিযোগ  করেন যুবতীর দিনমজুর বাবা৷ পুলিশ ঐ লম্পট যুবকের বিরুদ্ধে ৪৪৮৩৭৬/৫১১ আইপিসি ধারায় মামলা গ্রহণ করলেও তার টিকির নাগাল পায়নি৷ ঘটনাটি ঘটেছে খোদ খোয়াই পুর পরিষদ এলাকার মরানদী এলাকায়৷ ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, মরানদী এলাকার দিনমজুর বাবার এক যুবতী কন্যা গতকাল রাতে প্রচন্ড গরমে মাটিতে শুয়েছিল৷ রাত সাড়ে দশটায় পাশ্ববর্তী  প্রতিবেশী বিবাহিত যুবক প্রতাপ ঘোষ চুপিচুপি ঐ যুবতীর গরে ঢুকে তাকে জাপটে ধরে ধর্ষণের বদ্ উদ্দেশ্যে৷ সঙ্গে সঙ্গেই যুবতীটি চিৎকার করলে তার পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে এলে  প্রতাপ দ্রুত পালিয়ে যায়৷ আজ সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় মানুষ ঘটনার অভিযোগ নিয়ে যায় স্থানীয় কাউন্সিলার লীলারাণী ঘোষের কাছে৷ বিষয়টি স্পর্শকাতর হওয়াতে   কাউন্সিলার যুবতীর বাবাকে আইনের দ্বারস্থ  হওয়ার পরামর্শ দেন৷ আজ দুপুরে যুবতীর দিনমজুর বাবা মেয়ের উপর যৌন অত্যাচারের চেষ্টা করার অভিযোগে এনে প্রতাপের বিরুদ্ধে মামলা করেন৷ উল্লেখ্য প্রতাপ ঘোষ ডিডব্লিউএস দপ্তরের কর্মী৷ এই কর্মচারীর জঘন্য ঘটনায় মরানদী এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ জন্মায়৷ জানা যায়, প্রতাপ আজ সকাল থেকেই গা ঢাকা দিয়ে রয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top