News Flash

  • Home
  • Uncategorized
  • পাসপোর্টের জন্য চিকিৎসকের সই জাল করে বিদেশে পাড়ি দিল নার্স
Image

পাসপোর্টের জন্য চিকিৎসকের সই জাল করে বিদেশে পাড়ি দিল নার্স

india passportনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২২ মে৷৷ সারা রাজ্যই জাল চক্রে ছেয়ে গেছে৷ আধারকার্ড, পেনকার্ড, পিআরটিসি থেকে শুরু করে পাসপোর্ট জাল চক্র রাজ্যে ঘাঁটি গেড়ে বসেছে৷ সেই সাথে রাজ্যের সাথে বর্হিরাজ্যের একটা যোগসূত্র বজায় রেখে চলেছে এই জাল চক্রটি৷ এবং দেখা যাচ্ছে অধিকাংশ জাল চক্রের পেছনেই রাজ্যের অসাধু কতিপয় সরকারি কর্মচারী এর সাথে যুক্ত থাকলেও বারে বারেই পার পেয়ে যাচ্ছে৷ কিন্তু এবার খুদ স্বাস্থ্য দপ্তরেই মিলল জাল চক্রের সন্ধান৷
খোয়াইয়ের রতনপুরস্থিত দশরথ দেব মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্টাফ নার্স রেজিনা দেববর্মার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসক ডা অরিজিৎ সিনহা৷ অভিযোগ এই নার্স ডা অরিজিৎ সিনহার সই নকল করার চেষ্টা করে স্টাফ নার্স রেজিনা দেববর্মা ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের নাম ব্যবহার করে এই জালিয়াতি কান্ড সংগঠিত করেছে৷ রেজিনা দেববর্মার নামে যে জাল আইডেন্টিটি সার্টিফিকেট কলকাতা পাসপোর্ট অফিসে পৌঁছায় তার লেটার নং— এফ২(১-৩)-ডিএইচএস/ইএসটিটি/ ২০১৫৷ ভারতীয় পাসপোর্ট পাওয়ার জন্য সর্টকাট পদ্ধতি ব্যবহার করে বর্তমানে বহাল তবিয়েতে রয়েছেন ঐ সেবিকা৷ সূত্রের খবর রতনপুর দশরথ দেব মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্টার্ফ নার্স রেজিনা দেববর্মা বর্তমানে বিদেশে রয়েছেন৷
ঘটনার বিবরণে জানা যায় ডা অরিজিৎ সিনহা অভিযোগ করেন জানা ১ ডিসেম্বর ২০১৫ তারিখে রিজিওনাল পাসপোর্ট অফিস, কলকাতা থেকে একখানা চিঠি ইস্যু হয়ে ১১ মে ২০১৬ ডা অরিজিৎ সিনহার কাছে এসে পৌঁছায়৷ যার লেটার নং-আইসিভি/৩০৩২৫৫০০৩/১৫ এবং ফাইলনং -সিএ২০৬৮৯৮১৩৬৯৩১৫৷ এি চিঠি মূলত পরিচয় সনদপত্র নিশ্চিতকরণ সংক্রান্ত বিষয় ছিল৷ তবে কেন যেটা কিনা ১০ দিনের মধ্যে পাসপোর্ট অফিসে ফেরতযোগ্য, এমন গুরুত্বপূর্ণ চিঠি কলকাতা থেকে খোয়াইতে পৌঁছতে ৬ মাস কেটে গেল সে বিষয়েও যথেষ্ট প্রশ্ণ থেকে যাচ্ছে৷ এদিকে ডা বাবু অভিযোগ করে জানালেন কলকাতা পাসপোর্ট অফিস থেকে এই কনফারমেশন লেটারটি পাওয়ার পর যেন আকাশ ভেঙে পড়ে উনার উপর৷ চিঠিতে লেখা ছিল ২৭-১১-২০১৫ তে খোয়াইয়ের রতনপুর দশরথ দেব মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্টাফ নার্স রেজিনা দেববর্মার আইডেন্ডটিটি সার্টিফিকেট ইস্যু করেছেন ডা অরিজিৎ সিনহা৷ রেজিনা দেববর্মার স্বামীর নাম প্রদীপ দেববর্মা৷ রেজিনার আইডি কার্ড নম্বার ৫৬৯০০৷ কলকাতা পাসপোর্ট অফিসে এবিষয়ে পরিচয় সনদপত্র নিশ্চিতকরণ সংক্রান্ত যে আবেদনপত্র পাঠানো হয়েছে এবং সাথে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে তা জাল৷ কারণ ডা অরিজিৎ সিনহা এমন কোন সার্টিফিকেট ইস্যু করেননি৷ এবং সে সার্টিফিকেট যে সই রয়েছে ডা বাবুর নামে তাও ডা অরিজিৎ সিনহার নয়৷ জাল সই করে রেজিনা দেববর্মাই একান্ড ঘটিয়েছে৷ এমনকি স্বাস্থ্য দপ্তরের প্যাড ব্যবহার করে সে চিঠিতে যে ফোন নম্বর দেওয়া হয়েছে তাও খোয়াইয়ের নয়, আগরতলার৷ তবে চিঠিতে যে সিল ব্যবহার করা হয়েছে তা আবার খোয়াই জেলা হাসপাতালেরই৷ কিন্তু ডাক্তারবাবুর সই জাল ছিল ঐ চিঠিতে৷ প্রশ্ণ উঠছে ডাক্তারবাবু এখনো কোনো কনফারমেশন চিঠি পাঠানটি কলকাতা পাসপোর্ট অফিসে৷ তবে কি করে রেজিনা দেববর্মার পাসপোর্ট ইস্যু হল? তবে কি মস্ত বড় একটা চক্র এক্ষেত্রে কাজ করছে রেজিনা দেববর্মাকে সাহায্য করার জন্য৷ কারণ ১০ দিনের মধ্যে কনফারমেশন লেটার না পেলে কলকাতা পাসপোর্ট অফিসের তো পাসপোর্ট ইস্যু করার কথা নয়৷ তাহলে কি কলকাতা অফিসে কোন কনফারমেশন লেটার পৌঁছে ছিল? যদি কোন লেটার পাসপোর্ট অফিসে পৌঁছে থাকে তবে কি জালিয়াতি করেই কনফারমেশন লেটারটিও রেজিনা দেববর্মা ও তার জাল চক্রই ঘটিয়েছে সে কান্ড? গুরুতর অভিযোগ ও বিরাট প্রশ্ণ এক্ষেত্রে পাসপোর্ট জাল চক্রের দিকেই ইশারা করছে৷
গত ১১ মে ২০১৬ তারিখে কলকাতা পাসপোর্ট অফিস থেকে যে কনফারমেশন চাওয়া হয়েছে সে চিঠি পেয়েই চোখ চড়ক গাছ হয় ডাক্তারবাবুর৷ তিনি সঙ্গে সঙ্গে খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিকের গোচরে আনেন বিষয়টি৷ পাল্টা চিঠি দিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে এবং সিএমও’র দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্তের অনুরোধ জানিয়েছেন৷ সে সাথে ডাক্তার অরিজিৎ সিনহা উনার স্বাক্ষরের একটি নমুনাও এর সাাথে জুড়ে দিয়েছেন৷ যাতে আগামী দিনে তদন্ত করতে সুবিধা হয়৷ ডাক্তার অরিজিৎ সিনহার এই চিঠি ১২ মে ২০১৬ তারিখে ইস্যু হয়৷
একজন স্টাফ নার্সের এমন বিরল কীর্তি প্রকাশ্যে আসতেই খোয়াইয়ের চিকিৎসকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ এমন মস্ত বড় জালিয়াতি করে বহাল তবিয়তে বিদেশ যাত্রা করছেন সে সেবিকা৷ এমনই গুঞ্জন রয়েছে৷ তবে প্রশ্ণ উঠছে স্পিড পোস্টের বিলম্ব নিয়েও৷ কারণ আইডেন্ডটিটি সার্টিফিকেট বা পরিচয় সনদপত্র নিশ্চিতকরণ সংক্রান্ত চিঠির জবাব দিতে হয় ১০ দিনের মধ্যে৷ কিন্তু কলকাতা পাসপোর্ট অফিস থেকে ১লা ডিসেম্বর ২০১৫-তে ইস্যু হয়ে সে চিঠি খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসক ডা অরিজিৎ সিনহার হাতে এসে পৌঁছায় ১১ মে ২০১৬-তে ৷ মানে মাঝে ৫ মাস ১১ দিন কেটে যাবার পর কলকাতা থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি এসে পৌঁছানোয় স্টাফ নার্স রেজিনা দেববর্মার কোন কারসাজি রয়েছে কিনা তাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ যিনি এত বড় জালিয়াতি করতে পারেন, তিনি এটাও করতে পারেন বলেই মনে করা হচ্ছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top