News Flash

  • Home
  • Uncategorized
  • বিজয় মিছিল দেখে মনে হয় যেন ত্রিপুরা জয়
Image

বিজয় মিছিল দেখে মনে হয় যেন ত্রিপুরা জয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ পশ্চিমবঙ্গে তৃণমূলের এবং আসামের বিজেপির বিরাট জয়ে এরাজ্যে দুদলের কর্মী

আসামে দলের জয়ের পরিপ্রেক্ষিতে আগরতলায় প্রদেশ বিজেপির বিজয় মিছিল৷  বৃহস্পতিবার তোলা নিজস্ব ছবি৷
আসামে দলের জয়ের পরিপ্রেক্ষিতে আগরতলায় প্রদেশ বিজেপির বিজয় মিছিল৷ বৃহস্পতিবার তোলা নিজস্ব ছবি৷

সমর্থকরা উল্লাসে মেতে উঠেন৷ সম্ভবত এই প্রথম অবাম কোন দল বর্হিরাজ্যের ফলাফলের ভিত্তিতে এরাজ্যে উৎসবের মেজাজে বিজয় উল্লাসে মেতে উঠেন৷ বৃহস্পতিবার সকাল থেকেই এরাজ্যে তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকরা ফলাফল নিয়ে অতি উৎসাহী ছিলেন৷ এক্সিট পোল মোতাবেক পশ্চিমবঙ্গে তৃণমূল এবং আসামে বিজেপি ক্ষমতার মসনদে বসার ইঙ্গিত মিলেছিল৷ তৃণমূলের প্রত্যাবর্তন এবং আসামে পরিবর্তনকে ঘিরে এরাজ্যে দুই অবাম শিবিরে আজ সকাল থেকেই উৎসবের মেজাজ লক্ষ্য করা গেছে৷ বেলা যত গড়িয়েছে ফলাফল স্পষ্ট হওয়া শুরু হতেই উভয় শিবির আনন্দ উল্লাসে মাতোয়ারা হয়ে উঠেন৷ বিজেপি রাজ্য কার্যালয়ে উৎসবের পরিবেশ দেখে মনে হয়েছিল যেন আসাম নয়, ত্রিপুরাতে পরিবর্তন হয়েছে৷ একইভাবে তৃণমূল শিবিরেও বাজিপটকা নিয়ে বিজয়োল্লাসে মেতে উঠে৷

পঃবঙ্গের ক্ষমতায় প্রত্যাবর্তনের জন্য আগরতলায় প্রদেশ তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস ৷ বৃহস্পতিবার তোলা নিজস্ব ছবি৷
পঃবঙ্গের ক্ষমতায় প্রত্যাবর্তনের জন্য আগরতলায় প্রদেশ তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস ৷ বৃহস্পতিবার তোলা নিজস্ব ছবি৷

ফলাফল ঘোষণা হতেই পৃথক সাংবাদিক সম্মেলন করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস আসাম এবং পশ্চিমবঙ্গের ফলাফল এরাজ্যেও প্রতিফলিত হবে বলে দাবি করেন৷ বিজেপি প্রদেশ সভাপতির বক্তব্য, এই প্রথম পূর্বোত্তরে কোন রাজ্যে সরকার গড়তে চলেছে বিজেপি৷ ত্রিপুরা সীমান্ত লাগোয়া আসামে বিজেপির সরকার গঠন মানেই ক্রমেই দল এগিয়ে চলেছে ত্রিপুরার দিকে৷ এরাজ্যে ২০১৮ বিধানসভা নির্বাচনকে দল পরবর্তী লক্ষ্য হিসেবে নিয়েছে বলে জানান বিজেপি প্রদেশ সভাপতি৷ বিপ্লব দেব এদিকে, প্রদেশ তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রতন চক্রবর্তী বলেন, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এখন পশ্চিমবঙ্গ পুনরায় বিজয় শেষে পরবর্তী লক্ষ্য হিসেবে নিয়েছেন এরাজ্যকে৷ কংগ্রেস যেহেতু এরাজ্যে অপ্রসাঙ্গিক হয়ে উঠেছে, সেক্ষেত্রে আগামী বিধানসভা নির্বাচনে প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেসই জায়গা করে নেবে বলে তাঁর দাবি৷ পাশাপাশি তিনি রঙ বিচার না করে সমস্ত অবাম দলকে এক জোট হয়ে বৃহত্তর বামবিরোধী মঞ্চ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন৷ এদিন, গোটা রাজ্যেই বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকরা বিজয়োল্লাসে মেতে উঠেছিলেন৷ কৈলাসহরে বিজেপির সুবিশাল মিছিল শহর কাঁপিয়েছে৷ একইভাবে রাজধানী আগরতলায় বিভিন্ন জায়গায় মিছিল এবং বাজি পোড়ানো হয়েছে৷ প্রদেশ তৃণমূল চেয়ারম্যান জানিয়েছেন, আগামীকাল গোটা রাজ্যে বিজয় মিছিল করা হবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top