News Flash

  • Home
  • Uncategorized
  • রেগার টাকা তছরূপ মামলায় কৈলাসহরে গ্রেপ্তার পঞ্চায়েত সচিব, প্রধান ও বিডিও অধরা
Image

রেগার টাকা তছরূপ মামলায় কৈলাসহরে গ্রেপ্তার পঞ্চায়েত সচিব, প্রধান ও বিডিও অধরা

scamনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৭ মে৷৷ সরকারী টাকা নয়ছয় করার অভিযোগে অবশেষে থানাকর্তাকে ঘুমে রেখে ঊনকোটি জেলার পুলিশ সুপার পঞ্চায়েত সচিব হুসেন উদ্দীনকে গ্রেপ্তার করেছেন৷ গ্রেপ্তার করার পর কৈলাসহর প্রথম বিভাগীয় আদালতে তুলা হলে তাকে ১৪ দিনের জেল হাজতে পাঠানো হয়েছে৷ ফলে আগামী ত্রিশে মে পর্য্যন্ত দেল হাজতে থাকতে হবে৷
ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে রেগার টাকা আত্মসাৎ, কয়েকটি পুকুর খনন কাজে অনিয়ম, পিডিএস ফান্ডের টাকা খরচ করাতেও অনিয়মের অভিযোগ৷ ঐ পঞ্চায়েতের বিরোধী দলের দুই পঞ্চায়েত সদস্য, সচিব হুসেন উদ্দীন, তৎকালীন বিডিও অনুপম চক্রবর্তী, গ্রাম প্রধান আলেয়া বেগমের বিরুদ্ধে ইরানি থানায় মামলা করেন৷ গত বছরের ২৯শে সেপ্ঢেম্বর ইরানি থানায় জনস্বার্থে মামলা করা হয়৷ এতদিন অতিক্রান্ত হওয়ার পর আজ জেলার পুলিশ সুপার হঠাৎ পঞ্চায়েত সচিবকে কেন গ্রেপ্তার করলেন তা নিয়ে কৈলাসহরে চলছে জল্পনা কল্পনা৷ মামলা করার প্রয়া সাত মাস পর আজ তাকে গ্রেপ্তার করায় জনমনে স্বস্তি এসেছে৷ কারণ মামলা নেওয়ার পর পুলিশ তদন্ত করে৷ পুলিশের কাছে বেশ কিছু তথ্যপ্রমাণ মিলেছে৷ এতোদিন তাকে গ্রেপ্তার না করার পেছনে বিডিও এবং প্রধান বিপাকে পড়তে পারেন বলে আশঙ্কা ছিল৷ রাজনৈতিক দাদাদের তৎপরতায় বিডিও এবং প্রধান বেঁচে গিয়েছে৷ শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের অভিযোগগুলি নিয়ে কৈলাসহরের বিধায়ক হাইকোর্টে জনস্বার্থে মামলা করেছিলেন৷ সেই খবর প্রকাশ হতেই পুলিশ যাতে আদলতে কোন প্রশ্ণের সম্মোখীন না হতে পারেন তার জন্যই সচিব হুসেন উদ্দীনকে আজ হঠাৎ গ্রেপ্তার করা হয়৷ এমনটাই রাজনৈতিক বিশ্লেষক মহলের অভিমত৷ প্রধান আলেয়া বেগমকে গ্রেপ্তার করা হয়নি৷ তবে, জানা গিয়েছে বিডিও অনুপম চক্রবর্তী গত কয়েকদিন আগে আদালত থেকে আগাম জামিন নিয়েছেন৷
গৌরনগর ব্লকের কোন সচিব অর্থ নয়ছয়ের অভিযোগে এই প্রথম জেল হাজতে গিয়েছেন৷ আদালত থেকে জেলে নিয়ে যাবার সময় সচিব হুসেন উদ্দীন জানিয়েছেন তিনি নির্দোষ৷ পঞ্চায়েত সচিব হুসেন উদ্দীন সহ তিনজনের বিরুদ্ধে ১২০বি, ৪০৯ আইপিসি, ১৩-০৮ পি-সি ধারায় ইরানি থানায় মামলা করা হয়৷ মামলার নম্বর ২৯/১৫৷ খবর পাওয়া গিয়েছে এই পঞ্চায়েত সচিব হুসেন উদ্দীনের বিরুদ্ধে শুধু এই মামলা নয়৷ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top