News Flash

  • Home
  • Uncategorized
  • স্করপিউর ধাক্কায় সুকটার ও রিক্সাকে, গুরুতর জখম দুইজন
Image

স্করপিউর ধাক্কায় সুকটার ও রিক্সাকে, গুরুতর জখম দুইজন

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ রবিবার রাতে আগরতলা এয়ারপোর্ট ভিআইপি সড়কে শ্রীকৃষ্ণ মিশন সুকল সংলগ্ণ এলাকায় একটি দ্রুতগামী স্করপিউ গাড়ি একটি সুকটার এবং রিক্সাকে ধাক্কা দিয়ে দুজনকে গুরুতরভাবে জখম করেছে৷ জানা যায়, স্করপিউ গাড়িটির চালক দ্রুতবেগে যাওয়ার সময় নিয়ন্ত্রণ রক্ষা করতে না পারার ফলেই ভয়াবহ দুর্ঘটনাটি সংগঠিত হয়৷ বোধজং সুকলের শিক্ষক দীপক বণিক(৫৯) সুকটার নিয়ে ক্যাপিটেল কমপ্লেক্সস্থিত কোয়াটারে ফিরছিলেন৷ তখন রাত ৮টা ৫মিনিট৷ তখনই মারমুখী স্করপিউ গাড়িটি এসে সুকটারকে ধাক্কা দেয়৷ সুকটার সহ তিনি ছিটকে পড়েন একটি রিক্সার উপর৷ তাতে রিক্সার চালকও গুরুতরভাবে আহত হয়েছে৷ দুর্ঘটনার পর গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল চালক৷ পার্শ্ববর্তী একটি যাত্রী বিশ্রামাগারে আড্ডা দিচ্ছিল কতিপয় যুবক৷ তারা দৌড়ে এসে গাড়িটি আটক করে এবং আহত শিক্ষককে চিনতে পেরে ঐ গাড়িতে করেই শিক্ষক এবং রিক্সা চালককে আইএলএস হাসপাতালে নিয়ে যায়৷ রিক্সা চালকের নাম অজয় চক্রবর্তী৷ আইএলএস হাসপাতালে পৌঁছে দিয়ে সুযোগ বুঝে সেখান থেকে গাড়ি নিয়ে চম্পট দেয় চালক৷ গাড়িটির নম্বর টিআর০১-এপি-০৬২৭৷ এব্যাপারে ক্যাপিটেল কমপ্লেক্স থানায় মামলা দায়ের করা হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত সুকটার এবং রিক্সাটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ৷ স্করপিউ গাড়ির চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ আইএলএস হাসপাতাল সূত্রে জানা গেছে, শিক্ষক এবং রিক্সা চালকের হাত ও পায়ের হাড় ভেঙে গেছে৷ বর্তমানে তারা চিকিৎসাধীন৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top