News Flash

  • Home
  • Uncategorized
  • এক্সিট পোল ঃ দিদি ও আম্মার প্রত্যাবর্তন, আসাম হারাচ্ছে গগৈ, কেরলে পরিবর্তন, পুদুচেরিতে কংগ্রেস-ডিএমকে জোট
Image

এক্সিট পোল ঃ দিদি ও আম্মার প্রত্যাবর্তন, আসাম হারাচ্ছে গগৈ, কেরলে পরিবর্তন, পুদুচেরিতে কংগ্রেস-ডিএমকে জোট

exit pollsনয়াদিল্লি, ১৬ মে৷৷ পাঁচ রাজ্যের নির্বাচন সমাপ্ত হতেই এক্সিট পোল গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছে৷ একদিকে যেমন পশ্চিমবঙ্গে পরিবর্তনের জল্পনা উড়িয়ে দিয়েছে, অন্যদিকে আসামে বড় চমক, বিজেপি প্রথমবারের মতো সরকার গড়তে চলেছে৷ অবশ্য কেরেলায় প্রত্যাশিতভাবেই পরিবর্তন হচ্ছে৷ ইউডিএফকে হারিয়ে এলডিএফ ক্ষমতায় বসছে৷ এদিকে, তামিলনাড়ুতে আম্মার প্রতি আস্থা রয়েছে জনগণের তাই পরিবর্তনের জল্পনা খারিজ করে দিয়েছে এক্সিট পোল৷ সমীক্ষা বলছে, পুদুচেরিতে ক্ষমতায় আসতে চলেছে ডিএমকে-কংগ্রেস জোট৷
সোমবার দীর্ঘ ভোট প্রক্রিয়া সাঙ্গ হল পাঁচ রাজ্যের৷ সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় সমীক্ষা৷ বিভিন্ন সমীক্ষাতে উঠে এসেছে পশ্চিমবঙ্গে পরিবর্তনের বদলে প্রত্যাবর্তন হচ্ছে৷ ২০১১ নির্বাচনের তুলনায় ভোটের হারে ধাক্কা খাবে তৃণমূল৷ কিন্তু ১৭০টিরও বেশি আসন নিয়ে প্রত্যাবর্তন হতে চলেছে মমতার৷ তবে, এই সমীক্ষায় বড় চমক দিয়েছে আসামের ফলাফল নিয়ে৷ এক্সিট পোল মোতাবেক বিজেপি আসামে বিরাট ব্যবধানে জয়ী হতে চলেছে৷ ফলে, প্রথমবারের মত সরকার গড়তে পারে আসামে বিজেপি৷ কেরেলাতে প্রথা অনুযায়ী ইউডিএফ সরকারের পরিবর্তন হয়ে ক্ষমতা আসতে চলেছে এলডিএফ৷ কেরেলাতে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর সরকার বদল হয়৷ সমীক্ষায় এবছরও পরিবর্তন হতে চলেছে৷ এদিকে, তামিলনাড়ুতে ডিএমকে-কংগ্রেস জোটকে প্রত্যাখান করে জনগণ আম্মার এআইএডিএমকে’র প্রতি আস্থা রেখেছেন বলে সমীক্ষা অনুসারে জানা গেছে৷
চাণক্য নিউজ এর এক্সিট পোল মোতাবেক কেরেলাতে এলডিএফ পাচ্ছে ৭৫টি আসন, ইউপিএফ ৫৭টি, বিজেপি ৮টি এবং অন্যান্য দখলে ১টি আসন যাবে৷ চাণক্য এক্সিট পোলের মতে, আসামে বিজেপি ৯০টির কাছাকাছি আসন পাবে৷ অন্যদিকে, কংগ্রেস ২৭টি এবং এআইইউডিএফ ৯টি আসন পেতে পারে৷ এদিকে, এবিপিআনন্দ-নিয়েলসন বলছে পশ্চিমবঙ্গে তৃৃণমূল কংগ্রেস ১৭৮টি আসন এবং বাম ও কংগ্রেস জোট ১১০টি আসন পেতে পারে৷ বিজেপি একটি এবং অন্যান্যদের দখলে পাঁচটি আসন যাবে৷
আজকের এবিপিআনন্দ-নিয়েলসন, ইন্ডিয়াটুডে- এক্সিসমাইইন্ডিয়া, টাইমসনাউ সি এবং সিভোটার-ইন্ডিয়া টিভি এক্সিট পোল করেছে৷ সকলেই পশ্চিমবঙ্গে তৃণমূলকে, কেরেলায় এলডিএফকে, তামিলনাড়ুতে এআইএডিএমকে’কে, আসামে বিজেপিকে এবং পুদুচেরিতে ডিএমকে -কংগ্রেস জোটকে সম্ভাব্য বিজয়ী বলে ঘোষণা করেছে৷ ফলে, পশ্চিমবঙ্গে বামেদের এবং আসামে কংগ্রেসের মাথায় হাত৷
এই এক্সিট পোলের রায় যদি বাস্তব রূপ নেয় তাহলে তামিলনাড়ু এবং পুদুচেরি নিয়ে ত্রিপুরার রাজনৈতিক মহলের দুশ্চিন্তা না থাকলেও পশ্চিমবঙ্গ, কেরল ও আসাম ভাবাচ্ছে এই রাজ্যকে৷ এক্সিট পোল মোতাবেক কেরল এবং আসাম হারাচ্ছে কংগ্রেস৷ ধাক্কা খাচ্ছে পশ্চিমবঙ্গেও৷ একই ভাবে কেরলে সাফল্য মিললেও পশ্চিমবঙ্গের ধক্কা সামলাতে হিমসিম খেতে হবে এ কে গোপালন ভবনকে এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top