News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনের প্রাক্কালে তামিলনাড়ুতে বাজেয়াপ্ত ৫৭০ কোটি টাকা, তদন্তে নির্বাচন কমিশন
Image

নির্বাচনের প্রাক্কালে তামিলনাড়ুতে বাজেয়াপ্ত ৫৭০ কোটি টাকা, তদন্তে নির্বাচন কমিশন

indianrupeeকোয়েম্বাটুর, ১৪ মে (হি.স.): আগামী ১৬ মে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন| তার আগে তামিলনাড়ুর তিরুপুর জেলায় উদ্ধার হল ৫৭০ কোটি টাকা| ৩টি কন্টেনার ভর্তি এই বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করেছে কমিশনের ফ্লায়িং স্কোয়াড| আধা সামরিক বাহিনীর সাহায্যে টাকা ভর্তি কন্টেনারগুলি উদ্ধার করে পুলিশ| যদিও টাকাগুলি ব্যাঙ্কের অভ্যন্তরীণ কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি করা হয়েছে| কিন্তু, তার স্বপক্ষে যথেষ্ট প্রমাণ এখনও মেলেনি|
নির্বাচন কমিশনের ফ্লায়িং স্কোয়াড কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে শনিবার সকালে কন্টেনারগুলির পিছু নেয়| থামানোর চেষ্টা করা হলেও চালকেরা কন্টেনারগুলি থামাননি| অবশেষে চেঙ্গাপল্লির কাছে কন্টেনার তিনটিকে থামানো হয়| এরপর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়| গাড়ির ভিতরে থাকা ব্যক্তি নিজেকে পুলিশের লোক বলে পরিচয় দিলেও সাধারণ পোশাকেই দেখা গিয়েছে তাঁকে| ওই ব্যক্তি জানান, টাকাগুলি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোয়েম্বাটুর শাখা থেকে বিশাখাপাটনামে নিয়ে যাওয়া হচ্ছিল| কিন্তু, তারও কোনও প্রমাণ দেখাতে পারেননি বলে দাবি ফ্লায়িং স্কোয়াডের| টাকাগুলি আদৌ ব্যাঙ্কের কী না তা জানতে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে খবর পাঠানো হয়েছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top