News Flash

  • Home
  • Uncategorized
  • বাগমায় মারুতি গাড়ী থেকে বিস্তর ফেন্সিডিল কোরেক্স উদ্ধার
Image

বাগমায় মারুতি গাড়ী থেকে বিস্তর ফেন্সিডিল কোরেক্স উদ্ধার

phensedylনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৮ মে৷৷ গোমতী জেলার উদয়পুরের বাগমায় একটি মারুতি গাড়ি আটক করে প্রচুর পরিমাণ ফেন্সিডিল ও কোরেক্স উদ্ধার করেছে বাগমা ফাঁড়ির পুলিশ৷ চালক সহ দুজনকে আটক করা হয়েছে৷
উদয়পুরের বাগমা পুলিশ ফাঁড়ির সামনে একটি সন্দেহভাজন মারুতি গাড়ি আটক করে প্রচুর পরিমাণ ফেন্সিডিল ও কোরেক্স উদ্ধার করেছে বাগমা ফাঁড়ির পুলিশ৷ শনিবার রাতে যানবাহন আটক করে নিয়মমাফিক তল্লাশি চালানোর সময় এই সাফল্য পেয়েছে পুলিশ৷ টিআর০৩-জি-০৩৪৯ নম্বরের মারুতি এস্টার গাড়ি থেকে মোট ১৭৯৮ বোতল ফেন্সিডিল ও কোরেক্স উদ্ধার হয়েছে৷ উদ্ধার করা নেশা সামগ্রীর আনুষ্ঠানিক বাজারমূল্য ২ লক্ষ টাকা৷ গাড়ির চালক কমল দাস এবং অপর একটি গাড়িতে থাকা প্রেমতোষ নাগকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷
নেশাসামগ্রী বোঝাই গাড়িটি আগরতলা থেকে জাতীয় সড়ক ধরে বিলোনিয়ার বড়পাথারির দিকে যাচ্ছিল৷ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই নেশাসামগ্রীগুলি নিয়ে যাওয়া হচ্ছিল৷ বাগমা আউট পোস্টের পুলিশ আগাম সুনির্দিষ্ট খবরের ভিত্তিতেই যানবাহনে তল্লাশি চালিয়ে এই সাফল্য পেয়েছে৷ তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন বাগমা আউট পোস্টের ইনচার্জ চিত্তরঞ্জন দাস৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top