নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৮ মে৷৷ গোমতী জেলার উদয়পুরের বাগমায় একটি মারুতি গাড়ি আটক করে প্রচুর পরিমাণ ফেন্সিডিল ও কোরেক্স উদ্ধার করেছে বাগমা ফাঁড়ির পুলিশ৷ চালক সহ দুজনকে আটক করা হয়েছে৷
উদয়পুরের বাগমা পুলিশ ফাঁড়ির সামনে একটি সন্দেহভাজন মারুতি গাড়ি আটক করে প্রচুর পরিমাণ ফেন্সিডিল ও কোরেক্স উদ্ধার করেছে বাগমা ফাঁড়ির পুলিশ৷ শনিবার রাতে যানবাহন আটক করে নিয়মমাফিক তল্লাশি চালানোর সময় এই সাফল্য পেয়েছে পুলিশ৷ টিআর০৩-জি-০৩৪৯ নম্বরের মারুতি এস্টার গাড়ি থেকে মোট ১৭৯৮ বোতল ফেন্সিডিল ও কোরেক্স উদ্ধার হয়েছে৷ উদ্ধার করা নেশা সামগ্রীর আনুষ্ঠানিক বাজারমূল্য ২ লক্ষ টাকা৷ গাড়ির চালক কমল দাস এবং অপর একটি গাড়িতে থাকা প্রেমতোষ নাগকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷
নেশাসামগ্রী বোঝাই গাড়িটি আগরতলা থেকে জাতীয় সড়ক ধরে বিলোনিয়ার বড়পাথারির দিকে যাচ্ছিল৷ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই নেশাসামগ্রীগুলি নিয়ে যাওয়া হচ্ছিল৷ বাগমা আউট পোস্টের পুলিশ আগাম সুনির্দিষ্ট খবরের ভিত্তিতেই যানবাহনে তল্লাশি চালিয়ে এই সাফল্য পেয়েছে৷ তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন বাগমা আউট পোস্টের ইনচার্জ চিত্তরঞ্জন দাস৷
বাগমায় মারুতি গাড়ী থেকে বিস্তর ফেন্সিডিল কোরেক্স উদ্ধার
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















