News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের বিদ্রোহীরা তৃণমূলে যোগ দিলে স্বাগত, জানালেন রতন ও সুরজিৎ
Image

কংগ্রেসের বিদ্রোহীরা তৃণমূলে যোগ দিলে স্বাগত, জানালেন রতন ও সুরজিৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ গণতন্ত্রে লাজলজ্জার কোন স্থান নেই৷ রাজ্যে রাজনীতির নয়া মেরুকরণে বামেদের

শুক্রবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে সুরজিৎ দত্ত ও রতন চক্রবর্তী৷ নিজস্ব ছবি৷
শুক্রবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে সুরজিৎ দত্ত ও রতন চক্রবর্তী৷ নিজস্ব ছবি৷

মোকাবেলায় ধর্মনিরপেক্ষ শক্তি গঠনে সকলের প্রতি এভাবেই তৃণমূলের ছাতার তলায় আসার ডাক দিলেন দলের প্রদেশ চেয়ারম্যান রতন চক্রবর্তী৷ রাজনীতির জাত চেনাতে গিয়ে এদিন তিনি বামবিরোধী শক্তি মজবুত করার লক্ষ্যে কংগ্রেস, বিজেপি এমনকি উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলিকেও একসাথে হওয়ার ডাক দিয়েছেন৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে প্রশ্ণ উঠেছিল কংগ্রেসের বিদ্রোহী বিধায়করা তৃণমূলে যোগ দেওয়ার খবর প্রসঙ্গে৷ এনিয়ে, কোন রাখঢাক না করেই শ্রী চক্রবর্তী স্পষ্ট জানিয়েছেন, তাদের তরফে এখনো কোন প্রস্তাব আসেনি৷ তবে, তাঁরা তৃণমূলে যোগ দিতে চাইলে তাঁদেরকে সাদরে স্বাগত জানানো হবে৷
অবশ্য এর পেছনে শ্রী চক্রবর্তীর যুক্তি, রাজ্যে দীর্ঘ বাম শাসনের অবসানে ধর্মনিরপেক্ষ শক্তি মজবুত করতে গণতন্ত্রে লাজলজ্জার [vsw id=”OOkQcMezOLA” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]কোন স্থান নেই৷ কেউ কংগ্রেস করতে পারেন, বা বিজেপি কিংবা উপজাতি আঞ্চলিক দলের কর্মী হতে পারেন৷ তারা যদি প্রকৃত বামবিরোধী আন্দোলনে নিজেদের সামিল করতে চান তাহলে তাদের অবশ্যই তৃণমূলে স্বাগত জানানো হবে৷ তাঁর স্পষ্ট বক্তব্য, রাজ্যে প্রধান বিরোধী দল কংগ্রেস ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে উঠছে৷ ফলে, কংগ্রেসে থেকে বামেদের বিরুদ্ধে আন্দোলন সম্ভব নয়৷ এক সময় তিনিও কংগ্রেস কর্মী ছিলেন, কংগ্রেসী হিসেবেই প্রতিষ্ঠা পেয়েছেন৷ কিন্তু আজ যেখানে রাজ্যে কংগ্রেস জাতীয় আঙ্গিনায় সিপিএমের দোসর হিসেবে পরিচিতি লাভ করেছে সেক্ষেত্রে কংগ্রেসের ছাদের তলায় থেকে বামেদের বিরুদ্ধে সংগ্রাম দীর্ঘায়িত করা সম্ভব নয়৷ এই প্রসঙ্গে তিনি পশ্চিমবঙ্গে বামেদের সাথে কংগ্রেসের সমঝোতার বিষয়টি তুলে ধরেন৷ তিনি দাবি করে বলেন, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি সত্যই বলেছিলেন কংগ্রেস মূলত সিপিএমের বি টিম৷ আজ যা পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে৷ তবে, নীতি আদর্শে কংগ্রেস এবং সিপিএম উভয় দলই দিশাহীন বলে তিনি মন্তব্য করেন৷ তাঁর যুক্তি, পশ্চিমবঙ্গে বুদ্ধদেব-সূর্যকান্ত মিশ্র’রা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতাদের সাথে মঞ্চ ভাগাভাগি করছেন৷ আবার কেরেলাতে গণধর্ষণের ঘটনায় সিপিএম সাংসদ কংগ্রেসের বিরুদ্ধে সংসদে সরব হচ্ছেন৷ দুই রাজ্যে দুই নীতি, এজন্যই হয়ত মানিক সরকার সিপিএমকে ছাগলের তিন নম্বর বাচচার সাথে তুলনা করা যথেষ্ট প্রাসঙ্গিকতা রয়েছে বলে তিনি মনে করেন৷
এদিন তিনি, ক্ষোভ প্রকাশ করে বলেন,পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম শাসনে বহু কংগ্রেস কর্মী খুন হয়েছেন৷ ত্রিপুরাতেও বামেদের রোষানলে কংগ্রেসীরা পড়েছেন৷ অথচ শতাব্দী প্রাচীন কংগ্রেস দলের ঐতিহ্য ধুলোয় মিশিয়ে বঙ্গের দলীয় নেতারা নিজেদেরকে সিপিএমের পায়ে জলাঞ্জলি দিয়েছেন৷ তাঁর দাবি, যারা প্রকৃত অর্থে কংগ্রেস করেন তারা কখনোই এই সিদ্ধান্তকে মেনে নেবেন না৷ ফলে, পশ্চিমবঙ্গে পুনরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন৷ সে মোতাবেক আগামী ২০ মে রাজ্যে বামফ্রন্ট সরকারের বিরোধিতায় সারা রাজ্যে প্রতিবাদ মিছিল সংগঠিত করার ডাক দিয়েছেন তিনি৷ ব্লক, মহকুমা স্তরে এবং আগরতলায় মিছিল সংগঠিত করা হবে বলে তিনি জানিয়েছেন৷ আগরতলায় ঐদিন বেলা ২টায় মিছিল সংগঠিত করা হবে৷ মূলত, রাজ্যে দুর্নীতি, চাকুরি নিয়ে স্বজনপোষণ, নারী নির্যাতন এসমস্ত ক্ষেত্রে রাজ্য সরকারের ব্যর্থতার কারণে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করা হবে বলে তিনি জানিয়েছেন৷
তবে, আগামী ২০১৮ বিধানসভা নির্বাচনকে মূল লক্ষ্য ধরে বাম বিরোধী ধর্মনিরপেক্ষ শক্তি একত্রিত হওয়ার ডাক দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন৷ দীর্ঘ নিরবতার পর তৃণমূলের রাজ্য চেয়ারম্যান সুরজিৎ দত্তকে পাশে বসিয়ে আজ সাংবাদিক সম্মেলন করেছেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top