News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
Image

অবশেষে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

Donald Trumpওয়াশিংটন, ৪ মে (হি.স.) : অবশেষে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প| ট্রাম্পের ঝড়ে ছিটকে পড়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেড ক্রুজ| মঙ্গলবার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের প্রাাইমারিতে বড় জয় পেলেন ট্রাম্প| টেড ক্রুজকে হারিয়ে তিনি এই জয়লাভ করেনবলে ৱুধবার এখবর জানা যায়| ট্রাম্পের এই জয়ের ফলে মনোনয়নের দৌড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করেছেন টেড ক্রুজ| ইতিমধ্যে রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান রিন্স প্রিবাস জিওপির মনোনীত প্রার্থী হিসেবে ট্রাম্পের নামটাই ঘোষণা করেছেন| আর দলের ভেতরের সকলেই তার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন| প্রায় ৫৩ শতাংশ ভোট পেয়ে ট্রাম্প এই জয় নিশ্চিত করেন| অপরদিকে ইন্ডিয়ানায় স্বল্প ব্যবধানে হেরেছেন ডেমোক্র‌্যাট প্রার্থী হিলারি ক্লিনটন| বার্নি স্যান্ডার্স এই রাজ্যে ৫২.৪৮ শতাংশ ভোট পেয়েছেন| হিলারি পেয়েছেন ৪৭.৫২ শতাংশ ভোট|
জয়ের পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই দেশ সুন্দর ও ভালোবাসার দেশ হতে যাচ্ছে|
টেড ক্রুজ বলেন, ট্রাম্প ভোটারদের সঙ্গে ছলনা করছেন| কারণ ট্রাম্প নিউইয়র্ক টাইমস সম্পাদকীয় বোর্ডকে বলেছেন তিনি কোন প্রাচীর নির্মাণ করবেন না এবং কাউকে বিতাড়িতও করবেন না| কিন্তু তিনি সে কথা রাখেননি|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top