News Flash

  • Home
  • Uncategorized
  • বন্দরগুলোর উন্নয়নের জন্য আন্তর্জাতিক মহলকেও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
Image

বন্দরগুলোর উন্নয়নের জন্য আন্তর্জাতিক মহলকেও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

মুম্বই, ১৪ এপ্রিল (হি.স.) : প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার দৈর্ঘ্যের উপকূলকে রাষ্ট্রের বৃদ্ধির চালিকাশক্তি বলে উল্লেখ করে বন্দরগুলোর উন্নয়নের জন্য প্রায় ১ লক্ষ কোটি টাকা প্রয়োজন বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এজন্য তিনি আন্তর্জাতিক মহলকেও এই ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন|
বৃহস্পতিবার দেশের প্রথম মেরিটাইম ইন্ডিয়া সামিট (এমআইএস)-র উদ্বোধন করতে গিয়ে মোদী জানান, সমুদ্র পথের দিকে নজর দেওয়ার এটই সেরা সময়| মোদী আরও বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত যে ২০২৫ সালের মধ্যে দেশের বন্দরগুলির মিলিত ক্ষমতা ১৪০০ মিলিয়ন টন থেকে বাড়িয়ে ৩ হাজার মিলিয়ন টন করা হবে|
তিনি আরও জানান, এজন্য বন্দরগুলির খোলনলচে বদলাতে ১ লক্ষ কোটি টাকার প্রয়োজন| বর্তমান অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চাহিদাও| সেই অনুযায়ী আমদানি ও রফতানি বাণিজ্যের বৃদ্ধির কথা মাথায় রেখে দেশে আরও ৫টি বন্দর তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান|
জলপথের উন্নয়নের ব্লু-প্রিন্ট খোলসা করতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, দেশের ১২টি প্রধান বন্দরের যেমন আধুনিকীকরণ করা হবে| আবার ৮টি উপকূলবর্তী রাজ্যে প্রায় ১০০টি প্রকল্পকে বাস্তবায়িত করা হবে বলেও তিনি ঘোষণা করেন| পাশাপাশি বন্দরগুলিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত করা এবং বন্দরের পাশে স্মার্ট-সিটি, শিল্প-পার্ক, ওয়্যারহাউস, লজিস্টিক্স পার্ক এবং পণ্য পরিষেবা করিডর নির্মাণ করা হবে| আর এরমধ্যে দিয়ে কর্মসংস্থান বাড়বে বলেও জানান মোদী|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top