News Flash

  • Home
  • Uncategorized
  • রোগী রেফারের দুষ্ট চক্র জিবিতে, আইএলএস’র পরিষেবায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
Image

রোগী রেফারের দুষ্ট চক্র জিবিতে, আইএলএস’র পরিষেবায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

CM TLAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ রাজ্যের তথাকথিত বিশ্বমানের হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ বুধবার বিধানসভা অধিবেশনে বিরোধী দলের বিধায়করা আইএলএস হাসপাতালে বিপিএল কার্ডধারী রোগীদের রেফার ছাড়া চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করার দাবিতে সরব হন৷ এক প্রশ্ণের উত্তরের পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ দাবি করে বলেন, জিবি হাসপাতাল থেকে আইএলএস হাসপাতালে রোগী রেফার করার বিষয়ে একটি চক্র কাজ করছে৷ ঐ চক্রটি বেছে বেছে যারা বিপিএল কার্ডধারী নন তাদের রেফারের বন্দোবস্ত করে দিচ্ছে৷ এই চক্রে জিবি হাসপাতালের চিকিৎসকরাও জড়িত রয়েছেন বলে অভিযোগ তুলেন বিরোধী দলনেতা৷ পাশাপাশি বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি৷ এই অভিযোগের সত্যতা স্বীকার না করলেও স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী এর তদন্ত করে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন৷ তখন বিরোধী দলের বিধায়করা জিবি হাসপাতাল থেকে  আইএলএস হাসপাতালে রোগী রেফার নিয়ে যে নানা অভিযোগ রয়েছে তা তুলে ধরেন এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন৷ তাতে, মুখ্যমন্ত্রী মানিক সরকার আইএলএস হাসপাতালের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে বলেন, তাদের কাছ থেকে যেমন পরিষেবা আশা করা হয়েছিল তেমনটা মিলছে না৷ এনিয়ে আইএলএস কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে বলে জানান তিনি৷ আলোচনায় জিবি হাসপাতালে যে সমস্ত পরিষেবা উপলব্ধ নয় সেগুলির যাতে আইএলএস হাসপাতালে পরিষেবা মিলে তা সুনিশ্চিত করার জন্যই তাদের রাজ্য সরকার সুলভে জমি বন্দোবস্ত করে দিয়েছে বলে জানানো হয়েছে৷ পাশাপাশি রাজ্যবাসীর স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে  জিবি হাসপাতালে যে সমস্ত বিভাগের অভাব রয়েছে তা মেটানোর জন্যও তাদের বলা হয়েছে৷ মুখ্যমন্ত্রী এদিন জানান,  কিছু কিছু বিভাগে তারা স্বাস্থ্য পরিষেবা দিতে শুরু করেছে ঠিকই কিন্তু এখনো প্রতিশ্রুতি মোতাবেক কাজ করে উঠতে পারেনি৷ এনিয়ে মুখ্যমন্ত্রী আইএলএস হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা ব্যবসায়ী প্রতিষ্ঠান৷ ফলে, তাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গী থাকবেই৷ তবে, রাজ্যের রোগীদের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্যে আবারও তাদের সাথে আলোচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top