News Flash

  • Home
  • Uncategorized
  • রাজপথে চৈত্রের মেলা উৎখাত পুর নিগমের
Image

রাজপথে চৈত্রের মেলা উৎখাত পুর নিগমের

AMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ চৈত্রের রিডাকশন মাকের্টে বাদ সাজল আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ৷ শকুন্তলা রোডে চৈত্র মেলায় দোকান খোলার জন্য এসেছিলেন ক্ষুদ্র ব্যাবসায়ীরা৷ পুর নিগমের টাক্সফোর্স বাহিনী বৃহস্পতিবার অস্থায়ী দোকান গুলি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে৷ প্রতিবাদে ক্ষুদ্র ব্যবসায়ীরা মেয়রের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন৷
রাজধানী আগরতলা শহরসহ রাজ্যের প্রায় সর্বত্রই চৈত্রমাসের শেষের দিকে রিডাকশন সেইল বা চৈত্রমেলা বসে৷ আগরতলা শহরের শিশু উদ্যানে বহু বছর চৈত্র মেলা হয়েছে৷ পুর পরিষদ এ ব্যাপারে যথাযথ সহযোগিতাও করত৷ গত তিন বছর ধরে শিশুউদ্যানে চৈত্র মেলা বসতে দেওয়া হচ্ছে না৷ শকুন্তলা রোডেই মূলত চৈত্রমেলা বসছে৷ এ বছরও শকুন্তলা রোডে চৈত্র মেলায় ব্যবসা করার জন্য বহু মানুষ রকমারী সামগ্রী নিয়ে আসতে শুরু করেন৷ শকুন্তলা রোডে তারা দোকান খুলে বসতে শুরু করেন৷ তাতে বাদ সেজেছে আগরতলা পুর নিগম৷ বৃহস্পতিবার পুর নিগমের টান্সফোর্স বাহিনী শকুন্তলা রোডে এসে সমস্ত দোকান ভেঙ্গে দিয়েছে৷ তাতে বিপাকে পড়েছেন চৈত্র মেলায় ব্যবসা করতে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা৷ তারা জানান, তারা ঋন করে জিনিষ পত্র কিনে এনেছেন৷ মেলায় বসতে না দেওয়া হয়তো তাহলে প্রশাসনের তরফে তা আগেই জানিয়ে দেওয়া হলো না কেন? তাতে ক্ষুব্দ হয়েই ক্ষুদ্র ব্যবসায়ীরা আগরতলা পুর নিগমের মেয়রের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন৷
ক্ষুব্দ ক্ষুব্দ ব্যবসায়ীরা আগরতলা পুর নিগমের মেয়রের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলেও মেয়রের সঙ্গে তার দেখা করতে পারেননি৷ ফলে ২ কাররা আদৌও চৈত্র মেলায় বসতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top