নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ চৈত্রের রিডাকশন মাকের্টে বাদ সাজল আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ৷ শকুন্তলা রোডে চৈত্র মেলায় দোকান খোলার জন্য এসেছিলেন ক্ষুদ্র ব্যাবসায়ীরা৷ পুর নিগমের টাক্সফোর্স বাহিনী বৃহস্পতিবার অস্থায়ী দোকান গুলি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে৷ প্রতিবাদে ক্ষুদ্র ব্যবসায়ীরা মেয়রের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন৷
রাজধানী আগরতলা শহরসহ রাজ্যের প্রায় সর্বত্রই চৈত্রমাসের শেষের দিকে রিডাকশন সেইল বা চৈত্রমেলা বসে৷ আগরতলা শহরের শিশু উদ্যানে বহু বছর চৈত্র মেলা হয়েছে৷ পুর পরিষদ এ ব্যাপারে যথাযথ সহযোগিতাও করত৷ গত তিন বছর ধরে শিশুউদ্যানে চৈত্র মেলা বসতে দেওয়া হচ্ছে না৷ শকুন্তলা রোডেই মূলত চৈত্রমেলা বসছে৷ এ বছরও শকুন্তলা রোডে চৈত্র মেলায় ব্যবসা করার জন্য বহু মানুষ রকমারী সামগ্রী নিয়ে আসতে শুরু করেন৷ শকুন্তলা রোডে তারা দোকান খুলে বসতে শুরু করেন৷ তাতে বাদ সেজেছে আগরতলা পুর নিগম৷ বৃহস্পতিবার পুর নিগমের টান্সফোর্স বাহিনী শকুন্তলা রোডে এসে সমস্ত দোকান ভেঙ্গে দিয়েছে৷ তাতে বিপাকে পড়েছেন চৈত্র মেলায় ব্যবসা করতে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা৷ তারা জানান, তারা ঋন করে জিনিষ পত্র কিনে এনেছেন৷ মেলায় বসতে না দেওয়া হয়তো তাহলে প্রশাসনের তরফে তা আগেই জানিয়ে দেওয়া হলো না কেন? তাতে ক্ষুব্দ হয়েই ক্ষুদ্র ব্যবসায়ীরা আগরতলা পুর নিগমের মেয়রের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন৷
ক্ষুব্দ ক্ষুব্দ ব্যবসায়ীরা আগরতলা পুর নিগমের মেয়রের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলেও মেয়রের সঙ্গে তার দেখা করতে পারেননি৷ ফলে ২ কাররা আদৌও চৈত্র মেলায় বসতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে৷
রাজপথে চৈত্রের মেলা উৎখাত পুর নিগমের
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















