News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রডগেজ রেল লাইনের সিআরএস সমাপ্ত, অপেক্ষা আনুষ্ঠানিক সূচনার
Image

ব্রডগেজ রেল লাইনের সিআরএস সমাপ্ত, অপেক্ষা আনুষ্ঠানিক সূচনার

RAIL TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ বদরপুর থেকে কুমারঘাট পর্যন্ত ব্রডগেজ লাইনে সুরক্ষা পর্যবেক্ষন সমাপ্ত হয়েছে৷ সেফটি কমিশনার সবকিছু ঠিকঠাক পেয়েছেন বলে জানা গেছে৷ আগামিকাল তিনি আগরতলায় আসবেন বলে সূত্রের খবর৷ ফলে, আগরতলা থেকে ব্রডগেজে যাত্রী রেল পরিষেবা চালু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা৷
বুধবার রেলের সেফটি কমিশনার এস কে পাঠক সদলবলে বদরপুর থেকে ত্রিপুরার সীমান্তের কাছাকাছি কলকলিঘাট পর্যন্ত ব্রডগেজ রেল লাইনের সুরক্ষা পর্যবেক্ষণ করেন৷ বৃহস্পতিবার কলকলিঘাট থেকে কুমারঘাট পর্যন্ত  অবশিষ্ট ব্রডগেজ রেল লাইনের সুরক্ষা পর্যবেক্ষণ করার কথা ছিল সেফটি কমিশনারের৷ সেই মোতাবেক এই রুটে সুরক্ষা পর্যবেক্ষন সমাপ্ত হয়েছে৷ রেল সূত্রে খবর,  গতকাল  বদরপুর থেকে কলকলিঘাট পর্যন্ত রেললাইনে কোন ত্রুটি পাননি সেফটি কমিশনার৷ জানা গেছে, সিগন্যালিং সহ স্টেশনগুলির কাজে সন্তোষ প্রকাশ করেছেন তিনি৷ আজকেও পূর্বোত্তর সীমান্ত রেলের যাবতীয় কাজে সন্তোষ প্রকাশ করেছেন তিনি৷
উল্লেখ্য, মঙ্গলবার আগরতলা থেকে কুমারঘাট পর্যন্ত ব্রডগেজ রেল লাইনে সুরক্ষা পর্যবেক্ষণে সবুজ সংকেত দিয়েছেন রেলের সেফটি কমিশনার এস কে পাঠক৷ গতকাল সাংবাদিক সম্মেলনে রেলের কাজের উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি জানিয়েছেন, এই রুটে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে রেল ছুটতে সক্ষম৷ সিগন্যালিংয়ের কাজেও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে৷ কুমারঘাট থেকে বদরপুর লাইনেও সিগনালিং সহ যাবতীয় কাজে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top