News Flash

  • Home
  • Uncategorized
  • ইয়াকুবের সমর্থনে অনুষ্ঠান করেছিলেন রোহিত, নিন্দায় ভি কে সিং
Image

ইয়াকুবের সমর্থনে অনুষ্ঠান করেছিলেন রোহিত, নিন্দায় ভি কে সিং

বৃন্দাবন, ৬ মার্চ (হি.স.): কানহাইয়া কুমারকে নিয়ে বিতর্ক অবহ্যাত| এহেন পরিস্থিতিতে রোহিত ভেমুলার নিন্দা করলেন বিদেশ দফতরের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং| জানালেন, ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণে ফাঁসি হওয়া ইয়াকুব মেমনের সমর্থনে অনুষ্ঠান করেছিলেন রোহিত| বৃহস্পতিবার দেশদ্রোহিতার মামলায় জামিন পাওয়ার পরেই জেএনইউ-র ছাত্র সংসদ সভাপতি কানহাইয়া কুমার জানিয়েছিলেন, তাঁর প্রেরণা সংসদ হামলায় ফাঁসি হওয়া আফজল গুরু নয়, হায়দরাবাদের আত্মঘাতী গবেষক ছাত্র রোহিত ভেমুলা| ভেমুলার অসম্পূর্ণ লড়াইকে তিনি সম্পূর্ণ করতে চান| এই নিয়ে ভি কে সিং বলেছেন, কানহাইয়ার আদর্শ রোহিতও দেশদ্রোহীদের সমর্থন করতেন|
এদিকে, কানহাইয়া কুমারের বক্তব্যে আরও একবার সমর্থন জানালেন বিজেপি-র বিদ্রোহী সাংসদ শত্রুঘ্ন সিনহা| জানালেন, বিহারের ভূমিপুত্র কানহাইয়া দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন| এরপরেও নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন| দারিদ্র, জাতিভেদপ্রথা, ক্ষুধা থেকে মুক্তির যে কথা কানহাইয়া বলেছেন তার সঙ্গে তিনি সহমত পোষণ করেন|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top