News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপি-র যুব মোর্চার গ্রাম সম্পর্ক অভিযানের সূচনা
Image

বিজেপি-র যুব মোর্চার গ্রাম সম্পর্ক অভিযানের সূচনা

পূর্ব মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি (হি স)। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা গ্রামে ভারতীয় জনতা যুব মোর্চার গ্রাম সম্পর্ক অভিযানের সূচনা হলো। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি সম্মানীয় রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার মহাশয়, ভারতীয় যুব জনতার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খান প্রমুখ।

ইন্দ্রনীলবাবু পরে জানান, “গ্রাম বাংলার হতদরিদ্র মানুষ আজ তৃণমূল সরকারের দুর্নীতি, অনুন্নয়ন এবং পক্ষপাতদুষ্ট প্রশাসনের শিকার হয়েছেন। তৃণমূলের এই দুর্নীতির ফলস্বরূপ প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রাপ্য পাকা বাড়ি বা স্বচ্ছ ভারত অভিযানের শৌচালয় বা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অন্তর্গত পাকা রাস্তা না হওয়ার যন্ত্রণা বা জল জীবন মিশনের পানীয় জল সরবরাহ থেকে বঞ্চনার তথ্য সংগ্রহ করা, লিপিবদ্ধ করা এবং সেই বঞ্চনার অবসান ঘটানোর অঙ্গীকার নিয়ে ভারতীয় জনতা যুব মোর্চার এই গ্রাম সম্পর্ক অভিযান।

কোথাও দেখলাম চিকিৎসার অভাবে কেউ ভুগছেন, আর কোথাও দেখলাম শিক্ষিত বেকারের বৃদ্ধা মার আর্তনাদ। গ্রাম বাংলার সাধারণ মানুষের উন্নয়ন হলে তবেই আমরা প্রকৃত সোনার বাংলা গড়তে পারবো।”

Releated Posts

এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যানসার নির্মূলে বড় অস্ত্র, বললেন ভারতীয়-মার্কিন ক্যানসার বিশেষজ্ঞ দত্তাত্রেয়ুডু নোরি

ওয়াশিংটন, ২৮ জুলাই (আইএএনএস): হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার ব্যাপক প্রয়োগের মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে ভারতে জরায়ুমুখের…

ByByNews Desk Jul 28, 2026

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top