News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে শান্তি সম্প্রীতি আহ্বানে সর্বদলীয় সভা অনুষ্ঠিত
Image

কৈলাসহরে শান্তি সম্প্রীতি আহ্বানে সর্বদলীয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷ ঊনকোটি জেলার কৈলাসহরের সার্কিট হাউজে শান্তি সম্প্রীতি লক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের ভোট প্রার্থী সহ অন্যান্যদের নিয়ে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷  সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলায় শান্তি সম্প্রতি বজায় রাখার উদ্দেশ্যে সাতাশ ফেব্রুয়ারি সোমবার দুপুরে জেলা আরক্ষা দপ্তরের উদ্যোগে কৈলাসহরের সার্কিট হাউসে প্রতিটি রাজনৈতিক দলের ভোট প্রার্থী সহ রাজনৈতিক দলের প্রতিনিধিদের এবং জেলার প্রতিটি ক্লাবের কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক অনুস্টিত হয়৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার, জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী টিংকু রায়, ৫১-ফটিকরায় কেন্দ্রের সি.পি.আই.এম দলের প্রার্থী সুব্রত দাশ, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান, ৫৩-কৈলাসহর কেন্দ্রের তৃনমুল কংগ্রেস দলের প্রার্থী আব্দুল মতিন, ৫২-চন্ডীপুর কেন্দ্রের তৃনমুল কংগ্রেস দলের প্রার্থী বিদ্যুৎ সিনহা, ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের ত্রিপুরা মোথা দলের প্রার্থী রঞ্জন সিনহা, সি.পি.আই.এম নেতা রঞ্জিত নাথ সহ আরও অনেকে৷ উল্লেখ্য, বিগত ১৬ফেব্রুয়ারি সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলার চারটি বিধানসভা কেন্দ্রেও ভোট সম্পন্ন হয়েছে৷ এবং আগামী দুসরা মার্চ ২০২৩সালের বিধানসভা ভোটের গননা অনুস্টিত হবে৷ ঊনকোটি জেলার কৈলাসহরের আর.কে.আই সুকলে এবং কুমারঘাটের পাবিয়াছড়া সুকল এই দুইটি কেন্দ্রে গননা হবে৷ ইতিমধ্যেই বিভিন্ন সরকারি এবং বেসরকারি সুকলে ছাত্র ছাত্রীদের পরীক্ষাও শুরু হয়েছে৷ সোমবারের বৈঠকে শান্তি সম্প্রতি বজায় রাখার জন্য সুকলের পরীক্ষা যেন নিরবঘ্নে হয় সে বিষয় নিয়েও বিস্তৃত ভাবে প্রশাসনের পক্ষ থেকে এবং প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকেও আলোচনা করা হয়৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top