News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খোয়াইয়ে বিরোধী দলের সমর্থকের বাড়িতে হামলা, গুরুতর আহত ছয়জন
Image

খোয়াইয়ে বিরোধী দলের সমর্থকের বাড়িতে হামলা, গুরুতর আহত ছয়জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷ খোয়াই থানার অন্তর্গত মধ্য গণকীর তবলাবাড়ির তাঁতী পাড়া এলাকায়  রবিবার রাতে বিরোধীদলের সমর্থক ভোটারদের বাড়ি করে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা৷ তাতে ৬ জন আহত হয়েছেন৷ একদিকে শান্তি বৈঠক আর অন্যদিকে চলছে সন্ত্রাস ! খোয়াই থানার অন্তর্গত মধ্য গণকীর তবলাবাড়ির তাঁতী পাড়া এলাকায়  রবিবার রাতে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে৷  ২০ থেকে ২৫ জন দুষৃকতি পদ্মফুল চিহ্ণে ভোট না দেওয়ায় এবং বাম সমর্থক হবার অপরাধে হামলা চালায় তাঁতী পাড়ার বাম কর্মী সাধন তাঁতীর বাড়িতে৷ বেধরকভাবে মারধর করা হয় সাধন তাঁতীর পরিবারের লোকজনকে৷ এতে গুরুতরভাবে আহত হয়  পরিবারের লোকজনরা৷ ঘটনায় মহিলা সহ ৬ জন আহত হন৷ তাদেরকে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷৷ ভোট গণনার প্রাক্কালে এ ধরনের হামলার  ঘটনা তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে সিপিআইএম এবং কংগ্রেস৷ শাসক দল বিজেপির পরাজয় নিশ্চিত ভেবেই তারা বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়ি করে এ ধরনের হামলা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন বিরোধী দলের নেতৃবৃন্দ৷ তারা আরো অভিযোগ করেছেন প্রশাসনের তরফ থেকে একদিকে যখন শান্তি বৈঠক করা হচ্ছে অন্যদিকে শান্তি বিঘ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে শাসক দল৷

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top