News Flash

  • Home
  • খেলা
  • আইপিএল থেকে ছিটকে গেলেন বুমরাহ, বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে
Image

আইপিএল থেকে ছিটকে গেলেন বুমরাহ, বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে

মুম্বই, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : আইপিএল শুরুর আগেই বড়সড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। মুম্বইয়ের বোলিংয়ের প্রধান অস্ত্র জশপ্রীত বুমরাহ চোটের কারণে আইপিএলে ফেরা অসম্ভব বলেই খবর। শুধু আইপিএল কেন, চলতি বছরে বুমরাহকে আর পাওয়া যাবে কিনা, তা নিয়েও তৈরি হয়েছে সন্দেহ।

রিপোর্ট অনুযায়ী, বুমরাহর চোট বেশ গুরুতর। আর সেই কারণে আইপিএলে তো বটেই চলতি বছরে তাঁকে দলে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। চোটের জন্য বুমরাহ ইতিমধ্যেই পাঁচ মাস মাঠের বাইরে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং আইপিএল সূত্রে জানা যাচ্ছে, বুমরাহ মোটেও চোটমুক্ত নন। আরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে বুমরাহকে। তাঁর চোট বেশ গুরুতর।
উল্লেখ্য, আইপিএল শুরু মার্চে। চলবে মে মাস পর্য়ন্ত। মেগা টুর্নামেন্টে বুমরাহর পক্ষে নামা অসম্ভব। জুনে হতে চলা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও বুমরাহকে পাওয়া যাবে না বলেই মনে হচ্ছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড চাইছে সম্পূর্ণ চোটমুক্ত হয়ে বুমরাহ বিশ্বকাপে দলে ফিরুন।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top