News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘মারতে এলে রসগোল্লা খাওয়াব’, শিলিগুড়িতে দিলীপ ঘোষ
Image

‘মারতে এলে রসগোল্লা খাওয়াব’, শিলিগুড়িতে দিলীপ ঘোষ

শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারি (হি. স.) : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলা ঘটনা নিয়েও সরব হয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রবিবার শিলিগুড়িতে চা চক্রে যোগ দিয়ে তৃণমূলের তাঁর হুঙ্কার, ‘মারতে এলে রসগোল্লা খাওয়াব?’

রবিবার শিলিগুড়ির চা চক্রের অনুষ্ঠানে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং সেখানকার স্থানীয় নেতারা। সেই চা চক্রের অনুষ্ঠানে তৃণমূলকে সুদ সমেত ফেরত দেওয়ার বার্তা তিনি বলেন, ‘তৃণমূলের জন্য বিজেপির ওষুধ তৈরি আছে। নেতাদের বাড়ি ঘেরাও করে গোবর লেপে দেওয়ার কথাও শোনা গিয়েছে তাঁর গলায়। শনিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলা ঘটনা নিয়েও সরব হয়েছেন তিনি। বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রসঙ্গে পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিজেপির এই সাংসদ। তিনি বলেছেন, “পুলিশ নপুংসক। ওরা এসব করবেই।” পাশাপাশি দিলীপের হুঙ্কার, “মারতে এলে রসগোল্লা খাওয়াব নাকি?”

কোচবিহারের দিনহাটায় অশান্তি প্রসঙ্গে দিলীপ আরও বলেছেন, “ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। লোক আর ভয় পাচ্ছে না। আমাদের ভয় দেখিয়ে থামানো যাবে না।”

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top