News Flash

  • Home
  • খেলা
  • আজ মহিলা বিশ্বকাপের মহাযুদ্ধ, অস্ট্রেলিয়ার মুখোমুখি দক্ষিণ আফ্রিকা
Image

আজ মহিলা বিশ্বকাপের মহাযুদ্ধ, অস্ট্রেলিয়ার মুখোমুখি দক্ষিণ আফ্রিকা

কেপটাউন, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তার পরেই কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হবে মহিলাদের বিশ্বকাপ জয়ের মহারণ। অস্ট্রেলিয়ার কাছে যেমন ফের ট্রফি জয়ের হ্যাটট্রিকের হাতছানি, তেমনই দক্ষিণ আফ্রিকার কাছে সুবর্ণ সুযোগ প্রথমবার ট্রফি জেতার। পরিসংখ্যান ও শক্তির নিরিখে অজিরা এগিয়ে থাকলেও ঘরের মাঠে দর্শকদের বাড়তি সমর্থন পেয়ে প্রোটিয়ারাও হিসেব উল্টে দিতে পারে বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা।

২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথম বসেছিল মহিলাদের টি-২০ বিশ্বকাপের আসর। এ নিয়ে আটবার বসছে আসর। আগের সাত বারের মধ্যে পাঁচ বারই চ্যাম্পিয়ান হয়েছে অস্ট্রেলিয়া। আর একবার রানার্স। প্রথম বিশ্বকাপ ছেড়ে দিলে প্রতিবারই ফাইনালে ওঠার অসামান্য নজির গড়েছে অজিরা। অন্যদিকে এবারই প্রথম ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। প্রতিযোগিতার লিগ পর্যায়ে দুদলই মুখোমুখি হয়েছিল। তাতে শেষ হাসি হেসেছিল অজিরা। অ্যাশলে গার্ডনার, ম্যাকগ্র, বেথ মুনি, মেগ ল্যানিংরা ব্যাট হাতে যে কোনও মুহুর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top