News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরায় ২৭ ও ২৮ ফেব্রুয়ারি প্রতিটি পোলিং স্টেশনে শান্তিসভা অনুষ্ঠিত হবে : মুখ্য নির্বাচনী আধিকারিক
Image

ত্রিপুরায় ২৭ ও ২৮ ফেব্রুয়ারি প্রতিটি পোলিং স্টেশনে শান্তিসভা অনুষ্ঠিত হবে : মুখ্য নির্বাচনী আধিকারিক

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরায় আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি নির্বাচন দপ্তর দ্বারা প্রতিটি পোলিং স্টেশনে ‘আমরা সকলে অহিংসার পক্ষে, আমরা শান্তির পক্ষে’ শীর্ষক শান্তিসভা আয়োজন করা হবে। ২ মার্চ রাজ্য বিধানসভার ফলাফল ঘোষণার পর ত্রিপুরায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রাজ্যের সমস্ত নাগরিক, বিষয় সম্পত্তি, সমস্ত ধরনের প্রতিষ্ঠানের সুরক্ষা সুনিশ্চিত করার জন্যই এই শান্তিসভার আয়োজন করা হবে। এতে সমাজের প্রত্যেকটি স্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্য মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচনোত্তর সন্ত্রাসে ত্রিপুরায় আইন-শৃংখলা পরিস্থিতি অস্থির করে তুলেছে। ফলে, নির্বাচন কমিশন এবং আরক্ষা প্রশাসনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালঘাম ছুটছে। বিজেপি, সিপিএম এবং তিপরা মথার কর্মীদের উগ্র আচরণে সাধারণ মানুষের রীতিমত নাভিশ্বাস উঠে গেছে। ফলে, ফলাফল ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যেই নানা আয়োজন করা হচ্ছে।

এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৩ শান্তিপূর্ণ বাতাবরণের মধ্য দিয়ে উৎসবের মেজাজে সম্পন্ন হয়েছে। ভোটদান করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচন শেষ হওয়ার পর কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্যের সামগ্রিক পরিবেশ শান্তিপূর্ণ। গত ৫ দিনে রাজ্যের কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

তাঁর দাবি, ত্রিপুরা গৌরবপূর্ণ ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে সকল ধর্ম বর্ণের মানুষ সৌভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে বসবাস করেন। দেশের সর্বত্র রাজ্যের অনন্য সুনাম রয়েছে। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন রাজ্যের এই গৌরবপূর্ণ ঐতিহ্য যাতে অক্ষুন্ন থাকে তার জন্য প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। এক্ষেত্রে প্রশাসন এবং আরক্ষা কর্মীদের সাথে সাথে রাজ্যের মানুষকেও এগিয়ে আসতে হবে। 

সাথে তিনি যোগ করেন, গতকাল শুক্রবার থেকেই সিবিএসই-র পরীক্ষা শুরু হয়েছে। তাই ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে সকলকে এগিয়ে আসতে হবে। আগামী ২ মার্চ ভোটগণনার দিনে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে বলে সাংবাদিক সম্মেলনে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক। মুখ্য নির্বাচনী আধিকারিক সারা রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। 

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top