News Flash

  • Home
  • দেশ
  • কোভিডের সময় টিকার মাধ্যমে ৩.৪ মিলিয়নের বেশি জীবন বাঁচিয়েছে ভারত : মনসুখ মান্ডভিয়া
Image

কোভিডের সময় টিকার মাধ্যমে ৩.৪ মিলিয়নের বেশি জীবন বাঁচিয়েছে ভারত : মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): ভারতের করোনা-টিকাকরণের সাফল্যের কথা ফের বিশ্বের দরবারে তুলে ধরলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। শুক্রবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকা এবং সেই সম্পর্কিত বিষয়গুলির অর্থনৈতিক প্রভাবের উপর “স্ট্যানফোর্ড দ্য ইন্ডিয়া সংলাপ” সেশনে ভাষণ দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। নিজের বক্তৃতায় তিনি বলেছেন, “ভারত দেশব্যাপী টিকাদান অভিযানের মাধ্যমে ৩.৪ মিলিয়নেরও বেশি জীবন বাঁচাতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে সরকার নিশ্চিত করেছিল যাতে কেউ ক্ষুধার্ত না ঘুমায়। এছাড়াও ৮০০ মিলিয়ন মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ করা হয়েছিল।”

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া আরও বলেছেন, ৩০ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র পক্ষ থেকে কোভিডড-১৯-কে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি হিসাবে ঘোষণা করার অনেক আগেই আগাম ব্যবস্থা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। মান্ডভিয়ার কথায়, ভারত কোভিড-১৯-এর কার্যকর ব্যবস্থাপনার জন্য একটি ‘সরকারের সমগ্র’ এবং ‘পুরো সমাজের’ পদ্ধতি গ্রহণ করেছে, একটি সক্রিয়, পূর্বনির্ধারিত এবং গ্রেডেড পদ্ধতিতে এইভাবে একটি সামগ্রিক প্রতিক্রিয়া কৌশল গ্রহণ করেছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top