News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেনে শান্তির স্বার্থে প্রস্তাব পাশ রাষ্ট্রপুঞ্জে; পক্ষে ভোট ১৪১ সদস্যের, ভোটদানে বিরত ভারত ও চিন
Image

ইউক্রেনে শান্তির স্বার্থে প্রস্তাব পাশ রাষ্ট্রপুঞ্জে; পক্ষে ভোট ১৪১ সদস্যের, ভোটদানে বিরত ভারত ও চিন

নিউইয়র্ক, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার ও শান্তির স্বার্থে প্রস্তাব পাশ হল রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায়। তবে ভোটদান প্রক্রিয়া থেকে নিজেদের বিরতই রাখল ভারত এবং চিন। ইউক্রেনের উপর মস্কোর আগ্রাসনের বর্ষপূর্তিতে রাশিয়াকে হামলা বন্ধ করতে এবং তার প্রতিবেশী থেকে সেনা প্রত্যাহার করার জন্য প্রস্তাব পাশ করেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। রাষ্ট্রপুঞ্জের ১৪১ সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং ৭ সদস্য এই প্রস্তাবের বিরোধিতা করে। তবে ভারত এবং চিন-সহ ৩২টি সদস্য এই ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি।

রাষ্ট্রপুঞ্জে ভারতের ভারতের রাষ্ট্রদূত রুচিরা কম্বোজ বলেছেন, ভারত রাষ্ট্রপুঞ্জের সনদের নীতিগুলিকে সমর্থন করে। আমাদের দেশেও আমরা আলোচনা এবং কূটনৈতিক পদ্ধতিতে কোনও সমস্যার সমাধানে বিশ্বাসী। যদিও আমাদের মনে হয় এই প্রস্তাবে দীর্ঘস্থায়ী শান্তি সুরক্ষিত করার যে পন্থার কথা বলা হয়েছে, তাতে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। আর সেই কারণেই আমরা ভোটদান থেকে নিজেদের বিরত রাখছি।’’ রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ আরও বলেন, ‘‘ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন। দু’দেশের সংঘাতের কারণে অগুণতি জীবন হারিয়েছে। মানুষের জীবনে দুর্ভোগ বেড়েছে এবং লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। সাধারণ মানুষের উপর হামলা গভীরভাবে উদ্বেগজনক।”

Releated Posts

ইরানের পেট্রোলিয়ামমন্ত্রীর পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে হামিদ বোভার্দ

তেহরান, ৫ অক্টোবর (আইএএনএস): ইরানের পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।…

ByByNews Desk Oct 5, 2026

উন্নয়নশীল দেশের কৃষকদের ক্ষমতায়নে বড় ভূমিকা নিতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক প্রধান অজয় বাঙ্গা

ওয়াশিংটন, ৫ অক্টোবর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভারত-সহ উন্নয়নশীল দেশগুলির কৃষক ও অন্যান্য কর্মজীবী মানুষের জীবন বদলে…

ByByNews Desk Oct 5, 2026

ভারত-সুইজারল্যান্ড দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরও মজবুত করাই লক্ষ্য, বললেন সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): ভারত ও সুইজারল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর ভারত…

ByByNews Desk Oct 5, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ককে আস্থা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি: রিয়াজ হামিদুল্লাহ

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে ১৮ মাসের দায়িত্বকালে পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top