News Flash

Image

হাইলাকান্দিতে বাল্যবিবাহ বিরোধী প্রচারাভিযান জেলা প্ৰশাসনের

হাইলাকান্দি (অসম), ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : অসমের অন্যান্য প্রান্তের পাশাপাশি হাইলাকান্দি জেলায়ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন ব্যাপক প্রচার অভিযান চালিয়েছে। এর অঙ্গ হিসাবে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সভার আয়োজন করা হচ্ছে। এছাড়া জেলা জুড়ে ব্যাপক মাইকিং চলছে।

প্রচারাভিযানে বলা হচ্ছে, জেলায় বাল্যবিবাহের মতো কোনও ঘটনা সংঘটিত হলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত সচিবকে অবগত করতে। এদিকে রাজ্য সরকারের নির্দেশে রাজ্যের সব গ্রাম পঞ্চায়েত সচিবকে বাল্যবিবাহ নিবারণ আধিকারিক হিসেবে ইতিমধ্যেই ক্ষমতা দেওয়া হয়েছে।

২০০৬ সালের বাল্যবিবাহ নিবারণ আইনের বলে ২১ বছরের নীচের ছেলে এবং ১৮ বছরের নীচের মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে দু-বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা বা একসঙ্গে দুটি শাস্তিরই সংস্থান রয়েছে বলে এই প্রচার অভিযানে মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে জেলা জুড়ে। এই আইনের আওতায় যে সব ব্যক্তি বাল্যবিবাহের সঙ্গে জড়িত থাকবেন অথবা বাল্যবিবাহে উৎসাহ জোগাবেন তাদেরও শাস্তি ও জরিমানা এবং কারাদণ্ডের সংস্থান রয়েছে বলেও জানানো হচ্ছে।

Releated Posts

স্বাধীনতার পর প্রথমবার নদীপথে বাংলাদেশে গেল ডিব্রুগড়ের পণ্যবাহী জাহাজ

ডিব্রুগড় (অসম), ৫ অক্টোবর (আইএএনএস): স্বাধীনতার পর প্রথমবার অসমের উচ্চাঞ্চল ডিব্রুগড় থেকে নদীপথে বিদেশি বন্দরের উদ্দেশে পণ্যবাহী জাহাজ…

ByByNews Desk Oct 5, 2026

বিকাশের সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন, আধুনিক স্থাপত্যে নতুন পরিচয় তুলে ধরছে অসম: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ৫ অক্টোবর (আইএএনএস): উন্নয়নের পাশাপাশি রাজ্যের সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করে এগিয়ে চলেছে অসম। আধুনিক…

ByByNews Desk Oct 5, 2026

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top